প্রজাপতি পা দিয়ে স্বাদ নেয়

প্রজাপতি পা দিয়ে স্বাদ নেয়

আমাদের এই পৃথিবীতে যেসব প্রাণী রয়েছে, প্রজাপতি সেসবের মধ্যে অন্যতম মনোমুগ্ধকর প্রাণী। প্রত্যেকটি প্রজাপতির রঙিন ডানা, সেই ডানা মেলে ফুলে ফুলে উড়ে বেড়ানো আকৃষ্ট করে সবাইকে। মা প্রজাপতি একগুচ্ছ ডিম পাড়ে আর সেসব ডিম থেকে শুঁয়োপোকা, তারপর পিউপা হয়ে প্রজাপতি প্রাপ্তবয়স্ক প্রজাপতিতে পরিণত হয়। এই বিরাট রূপান্তর ঘটে মাত্র কয়েক দিনের মধ্যে। তবে প্রজাপতির এক বিস্ময়কর বৈশিষ্ট্য আছে। এরা পায়ের পাতার মাধ্যমে যেকোনো কিছুর স্বাদ নিতে পারে ।

বিজ্ঞাপন

কী করে এটা সম্ভব হয়? এবার সে কথা বলি। প্রজাপতির পায়ে কেমোরিসেপ্টর (Chemoreceptor) নামে একধরনের সংবেদনশীল রাসায়নিক কোষ থাকে। এই কোষ সরাসরি নিউরন বা স্নায়ুকোষের সঙ্গে যুক্ত। মানে, মস্তিষ্কে সংকেত পাঠাতে পারে। কেমোরেসেপ্টর কোষের মাধ্যমে প্রজাপতি শনাক্ত করা রাসায়নিক অণু অনুযায়ী মস্তিষ্কে সংকেত পাঠায়। এই সংকেত বিশ্লেষণ করে খাবারটি খাওয়া যাবে কি না, তা নির্ধারণ করে এরা। এভাবে প্রজাপতি বুঝতে পারে, খাবারটি মিষ্টি, তিক্ত, টক, লবণাক্ত বা অন্য কোনো স্বাদের; কিংবা খাবারটি পুষ্টিকর বা বিষাক্ত কি না। এ কারণে বলা যেতে পারে, প্রজাপতির পায়ের কেমোরিসেপ্টর কোষগুলো অন্যান্য প্রাণীর জিহ্বার মতো কাজ করে ।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন