জামায়াত আমিরের সঙ্গে ব্রুনাই হাইকমিশনারের সাক্ষাৎ

জামায়াত আমিরের সঙ্গে ব্রুনাই হাইকমিশনারের সাক্ষাৎ

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত ব্রুনাইয়ের হাইকমিশনার হাজি হারিস বিন ওসমান।

সোমবার সকালে জামায়াত আমিরের বসুন্ধরার কার্যালয়ে এই সাক্ষাৎ হয়। এ সময় তার সঙ্গে ছিলেন হাইকমিশনের ফার্স্ট সেক্রেটারি রোজাইমি আব্দুল্লাহ।

বিজ্ঞাপন

জামায়াতের কেন্দ্রীয় প্রচার বিভাগ জানায়, অত্যন্ত আন্তরিক ও হৃদ্যতাপূর্ণ পরিবেশে তাদের সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় চব্বিশের গণবিপ্লবসহ বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলনে জামায়াতে ইসলামীর গঠনমূলক ভূমিকা তুলে ধরা হয়।

ভ্রাতৃপ্রতিম দুই দেশের অর্থনৈতিক উন্নতি, অগ্রগতি ও সমৃদ্ধি ভবিষ্যতে আরো জোরদার হবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।

বৈঠকে জামায়াত আমিরের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মাহমুদুল হাসান উপস্থিত ছিলেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন