ডাকসু নির্বাচনে ছেলেদের ১৩ হলে যারা হলেন ভিপি-জিএস

ডাকসু নির্বাচনে ছেলেদের ১৩ হলে যারা হলেন ভিপি-জিএস

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনে এবার অভাবনীয় জয় পেয়েছে ইসলামী ছাত্র শিবির সমর্থিত প্যানেল ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট। জুলাই গণ-অভ্যুত্থানের পর ডাকসুর প্রথম এই নির্বাচনে ওই প্যানেলের প্রার্থীরা ভিপি, জিএস, এজিএস এবং ১২টি সম্পাদক পদের নয়টিতেই জয়ী হয়েছেন। শুধু তিনটি সম্পাদক পদে জয় পেয়েছেন স্বতন্ত্র প্রার্থীরা।

ছেলেদের ১৩টি হলে যারা ভিপি-জিএস হলেন

বিজ্ঞাপন

সলিমুল্লাহ মুসলিম হলের ভিপি জায়েদুল হক, জিএস সাদমান আব্দুল্লাহ; শহীদ সার্জেন্ট জহুরুল হক হলের ভিপি আহসান হাবীব, জিএস খালেদ হাসান; শহীদুল্লাহ হলের ভিপি তারেকুল ইসলাম তারেক, জিএস তাওকির হাসান; অমর একুশে হলের ভিপি রবিউল ইসলাম, জিএস মোহাম্মদ রবিউল ইসলাম; ফজলুল হক মুসলিম হলের ভিপি খন্দকার আবু নাঈম, জিএস ইমামুল হাসান; বিজয় একাত্তর হল সংসদের ভিপি হাসানুল বান্না, আশিক বিল্লাহ, মুহসীন হলের ভিপি সাদিক শিকদার, জিএস রাফিদ হাসান সাফওয়ান।

এ এফ রহমান হলের ভিপি রফিকুল ইসলাম, জিএস হাবিব উল্লাহ; কবি জসিমউদদীন হল সংসদের ভিপি মুহাম্মদ ওসমান গণী, জিএস মাসুম আব্দুল্লাহ; বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের ভিপি মুসলিমুর রহমান, আহমেদ আল সাবাহ; মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলের ভিপি মহিউদ্দিন মাহবুব এবং জিএস আসিফ ইমাম; সূর্য সেন হিল সংসদের ভিপি আজিজুল হক, জিএস মোখলেছুর রহমান জাবির।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন