আনতালিয়া ডিপ্লোমেসি ফোরামে যোগ দিতে তুরস্কে যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী

আমার দেশ অনলাইন
আমার দেশ অনলাইন

আনতালিয়া ডিপ্লোমেসি ফোরামে যোগ দিতে তুরস্কে যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের পৃষ্ঠপোষকতায় ১৭ থেকে ১৯ এপ্রিল অনুষ্ঠিত হতে যাচ্ছে পঞ্চম আনতালিয়া ডিপ্লোমেসি ফোরাম। এতে বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান, যিনি বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সকালে ঢাকা ত্যাগ করেন।

বিজ্ঞাপন

ফোরামের ফাঁকে তিনি তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদানের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন বলে আশা করা হচ্ছে। এছাড়া পাকিস্তান, গাম্বিয়া এবং অন্যান্য অংশগ্রহণকারী দেশের মন্ত্রী ও প্রতিনিধিদের সঙ্গেও তার বৈঠকের সম্ভাবনা রয়েছে।

এর আগে গত মার্চের মাঝামাঝিতে তুরস্ক সফর করেছিলেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান, যেখানে তিনি তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেন এবং বিভিন্ন কূটনৈতিক আলোচনা করেন।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান, এবারের ফোরামে অংশগ্রহণের পাশাপাশি বাংলাদেশ জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে নিজেদের প্রার্থিতার পক্ষে সমর্থন আদায়ে কূটনৈতিক প্রচেষ্টা জোরদার করতে চায়।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন