কালো ধোঁয়া নির্গমন: জুলাই মাসে ডিএমপির ৯১৫ মামলা

কালো ধোঁয়া নির্গমন: জুলাই মাসে ডিএমপির ৯১৫ মামলা

রাজধানীতে কালো ধোঁয়া নির্গমনকারী যানবাহনের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে গত জুলাই মাসে ৯১৫টি মামলা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ।

বিজ্ঞাপন

ডিএমপির ট্রাফিক বিভাগ সূত্রে জানা যায়, পরিবেশ দূষণ রোধ এবং সড়কে চলাচলকারী যানবাহন থেকে অতিরিক্ত কালো ধোঁয়া নির্গমন বন্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় গত জুলাই মাসে রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে কালো ধোঁয়া নির্গমনের দায়ে এসব মামলা করা হয়।

ডিএমপির আটটি ট্রাফিক বিভাগের করা মামলার মধ্যে ট্রাফিক রমনা বিভাগে ৩৪টি, ট্রাফিক মতিঝিল বিভাগে ৩৫৪টি, ট্রাফিক লালবাগ বিভাগে ৪টি, ট্রাফিক ওয়ারী বিভাগে ১৭২টি, ট্রাফিক তেজগাঁও বিভাগে ১৩১টি, ট্রাফিক মিরপুর বিভাগে ৩৬টি, ট্রাফিক উত্তরা বিভাগে ১২৮টি এবং ট্রাফিক গুলশান বিভাগে ৫৬টি মামলা করা হয়েছে।

পরিবেশ দূষণ রোধে কালো ধোঁয়া নির্গমনকারী যানবাহনের বিরুদ্ধে এ ধরনের অভিযান ও আইনানুগ ব্যবস্থা অব্যাহত থাকবে।

এসআর

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন