আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে: ডিএমপি কমিশনার

উত্তরায় ছিনতাইকারীর কবলে পড়ে প্রাণ হারালেন তরুণী

স্টাফ রিপোর্টার

উত্তরায় ছিনতাইকারীর কবলে পড়ে প্রাণ হারালেন তরুণী
রাজধানীসহ সারা দেশে আশঙ্কাজনকভাবে বাড়ছে ছিনতাইয়ের ঘটনা। প্রতীকী ছবি

রাজধানীর উত্তরা তুরাগ থানা এলাকায় চলন্ত অটোরিকশা থেকে ব্যাগ ছিনতাইয়ের ঘটনায় পড়ে গিয়ে নিহত তরুণী মুক্তা আক্তার (২১) হত্যার ঘটনায় মামলা দায়ের করা হয়েছে।

তুরাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি রফিকুল ইসলাম শুক্রবার (২০ মার্চ) সকালে আমার দেশকে বলেন, নিহতের স্বামী লিমন হোসেন বাদী হয়ে অজ্ঞাতনামা আসামিদের নামে মামলা করেছেন।

বিজ্ঞাপন

ডিএমপি কমিশনার মো. সরওয়ার আমার দেশকে বলেছেন, ঘটনাটি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে। অপরাধীরা পার পাবে না।

পুলিশ বলছে, ঘটনাস্থলের আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে। ব্যবহৃত প্রাইভেটকার শনাক্তে কাজ চলছে। প্রাথমিকভাবে কিছু তথ্য মিলেছে।

কী ঘটেছিল

বৃহস্পতিবার (১৯ মার্চ) সকালে উত্তরা সেন্টার মেট্রোরেল স্টেশন সংলগ্ন এলাকায় ব্যাটারিচালিত অটোরিকশায় করে যাওয়ার সময় মুক্তা আক্তারের হাতে থাকা ব্যাগ একটি প্রাইভেটকারে থাকা ছিনতাইকারীরা টান দিয়ে নিয়ে যায়। এতে তিনি চলন্ত অটোরিকশা থেকে পড়ে গুরুতর আহত হন।

গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে স্থানীয় বাংলাদেশ মেডিকেল, সেখান থেকে আহসানউল্লাহ মেডিকেল কলেজ হাসপাতাল, সেখান থেকে পঙ্গু হাসপাতাল হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক দুপুর পৌনে ২টায় মৃত ঘোষণা করেন।

রাজশাহী জেলার গোদাগাড়ী উপজেলার ফরহাদপুর গ্রামের লিমন হোসেনের স্ত্রী মুক্তা আক্তার। তাদের গ্রামের বাড়ি বরগুনায়। মৃত মুক্তা আক্তার বাবার নাম আব্দুল জলিল। উত্তরা ফায়দাবাদ এলাকায় ভাড়া বাসায় থাকতেন।

নিহতের স্বামী লিমন জানান, তারা বৃহস্পতিবার সকালে স্বামী-স্ত্রী দুজনের মার্কেটে দার্জির দোকানে গিয়েছিলেন। সেখান থেকে কাপড়চোপড় দিয়ে উভয় বাসায় আসেন।

পরে স্ত্রী মুক্তা আক্তার কিছু কেনাকাটার জন্য উত্তরা হাউজ বিল্ডিং মার্কেটে উদ্দেশ্যে বের হয়।

আধাঘন্টা পর সংবাদ পান সে আহত হয়েছে, তাকে বাংলাদেশ মেডিকেলে নেওয়া হচ্ছে।

পরে আমি হাসপাতালে গিয়ে উদ্ধারকারী অটোরিকশার চালকের কাছ থেকে জানতে পারি, মুক্তা ব্যাটারিচালিত অটোরিকশায় হাউজ বিল্ডিং যাচ্ছিলেন, তাদের অটোরিকশাটি মেট্রোরেল স্টেশন উত্তরা সেন্টার এবং উত্তরা দক্ষিণ স্টেশনে মাঝামাঝি এলাকায় একটি প্রাইভেটকার যোগাযোগ ছিনতাইকারীরা তার হাতে থাকা ব্যাগটি টান দিয়ে নিয়ে যায়। সে সময়ে তিনি চলন্ত রিকশা থেকে পড়ে গিয়ে গুরুতর আহত হয়। পরে হাসপাতালে তার মৃত্যু হয়।

স্থানীয় সূত্রগুলো বলছে, ঈদ সামনে রেখে ছিনতাই চক্র সক্রিয় হয়েছে। তবে ওই এলাকায় এর আগে তেমন ছিনতাইয়ের ঘটনার নজির নেই।

পরিবারের অভিযোগ

নিহতের স্বামী লিমন হোসেন দাবি করেছেন—‘এটা শুধু ছিনতাই না, আমার স্ত্রীকে মেরে ফেলা হয়েছে। আমি এর বিচার চাই।’

তিনি জানান, তার স্ত্রী বরগুনায় বাবার বাড়িতে ঈদ করার কথা ছিল। এ জন্য সে খুবই খুশি ছিল। ঈদের পর দিন সেখানে যাওয়ার জন্য প্রয়োজনীয় কেনাকাটা করতে যাওয়ার পথে ঘটনার শিকার। ছিনতাইকারীরা তাকে মেরে ফেলেছে। আমি এর বিচার চাই।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...