রাজধানীতে পেশাদার ছিনতাইকারী চক্রের ৫ সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। রাজধানীর মতিঝিল এলাকা থেকে দুই জন এবং কালশী এলাকা থেকে পেশাদার ছিনতাইকারী চক্রের তিন সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে ডিএমপি পুলিশ।
গ্রেপ্তাররা হলেন, মো. রায়হান (২১), মো. শুভ ও মো. রানা ইসলাম (২২), সিয়াম (২৩) এবং রনি (১৯)।
শুক্রবার রাতে মতিঝিল ও পল্লবীর কালশী এলাকায় অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেপ্তার করা হয়।
পল্লবী থানা সূত্রে জানা যায়, মো. আনোয়ার মিয়া ট্রান্সকম ডিস্ট্রিবিউশন কোম্পানির একজন ডেলিভারিম্যান। গত ২ জানুয়ারি আনুমানিক রাত ১০টায় মো. আনোয়ার মিয়া তার সরবরাহকৃত পণ্য সামগ্রীর নগদ টাকা সংগ্রহ করে পল্লবীর বাউনিয়া বাঁধ এলাকার কালশী মোড়ে ট্যাম্পু স্ট্যান্ডে রিকশাযোগে পৌঁছলে কয়েকজন দুষ্কৃতকারী তার থেকে টাকা ছিনতাই করে। এ মামলার আসামি সিয়ামসহ দুই ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে মতিঝিল থানা পুলিশ।
মতিঝিল থানা সূত্রে জানা যায়, গ্রেপ্তাররা পেশাদার ছিনতাইকারী দলের সক্রিয় সদস্য। তারা মতিঝিল থানা এলাকাসহ ঢাকা শহরের বিভিন্ন এলাকায় ছিনতাই করতো মর্মে প্রাথমিক জিজ্ঞাসাবাদের স্বীকার করেছে। গ্রেফতারকৃত সিয়ামের বিরুদ্ধে মতিঝিলসহ বিভিন্ন থানায় ছিনতাই, ডাকাতিসহ চারটি মামলা ও অপর গ্রেপ্তারকৃত মো. রনির নামে মতিঝিল থানায় একটি ছিনতাইয়ের মামলা রয়েছে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

