ডাকসু ভিপি প্রার্থীদের নিয়ে লাইভ প্রচারে কিছুটা বিলম্ব হওয়ায় দুঃখ প্রকাশ

ডাকসু ভিপি প্রার্থীদের নিয়ে লাইভ প্রচারে কিছুটা বিলম্ব হওয়ায় দুঃখ প্রকাশ

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের ভিপি প্রার্থীদের বিতর্ক অনুষ্ঠানটি শুরু হতে কিছু সময় বিলম্ব হওয়ায় আমার দেশ কর্তৃপক্ষ দুঃখ প্রকাশ করেছে।

মঙ্গলবার সন্ধ্যা ৭টায় হওয়া এই বিতর্ক অনুষ্ঠানটি লাইভ শুরু হওয়ার কথা ছিলো। অনুষ্ঠানটি দেখা যাবে, ইউটিউব ও ফেসবুকে।

বিজ্ঞাপন

অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন ছাত্রদলের ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান, ছাত্রশিবির ভিপি প্রার্থী আবু সাদিক কায়েম। স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্যের ভিপি প্রার্থী উমামা ফাতেমা, বৈষম্যবিরোধী শিক্ষার্থী সংসদের ভিপি প্রার্থী আব্দুল কাদেরসহ অন্যান্যরা।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন