চলতি বছরের মধ্যেই পার্বত্য চট্টগ্রামের অন্তত ১০০ স্কুলে ই-লার্নিং চালুর নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। বুধবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এক বৈঠকে এ নির্দেশ দেন তিনি।
প্রধান উপদেষ্টার প্রেস উইং জানিয়েছে, প্রধান উপদেষ্টা বলেন, পার্বত্য চট্টগ্রামের দুর্বল এলাকায় শিক্ষার গুণগত মান নিশ্চিত করতে প্রথমে ১০০টি স্কুলের তালিকা তৈরি করতে হবে, যেখানে ইন্টারনেট বেসড স্কুল শুরুর ব্যবস্থা করতে হবে। চলতি বছরের মধ্যেই ক্লাস শুরু করতে হবে।
বৈঠকে পার্বত্য উপদেষ্টা সুপ্রদীপ চাকমা, মুক্তিযুদ্ধ ও দুর্যোগবিষয়ক উপদেষ্টা ফারুক ই আজম, খাদ্য ও ভূমি উপদেষ্টা আলী ইমাম মজুমদার, প্রধান উপদেষ্টার মুখ্য সচিব সিরাজ উদ্দিন মিয়া প্রমুখ উপস্থিত ছিলেন।
এদিকে বাংলাদেশ নারী ফুটবল দলকে ২০২৬ সালের এশিয়ান কাপের চূড়ান্ত পর্বে প্রথমবারের মতো জায়গা করে নেওয়ায় অভিনন্দন জানিয়েছেন প্রধান উপদেষ্টা। অভিনন্দনবার্তায় তিনি বলেন, এ অর্জন শুধু নারী ফুটবলের নয়; বরং গোটা জাতির জন্য গর্বের।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

