সৃষ্টিকর্তার কৃপায় খালেদা জিয়া সুস্থ হয়ে উঠবেন: অপর্ণা রায়

সৃষ্টিকর্তার কৃপায় খালেদা জিয়া সুস্থ হয়ে উঠবেন: অপর্ণা রায়

বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের আয়োজনে শনিবার সন্ধ্যায় শ্রী শ্রী রমনা কালীমন্দিরে এক প্রার্থনা সভা অনুষ্ঠিত হয়। সভায় শ্রী শ্রী রমনা কালীমন্দিরের সভাপতি ও বিএনপির কেন্দ্রীয় প্রান্তিক জনশক্তি উন্নয়ন বিষয়ক সহ-সম্পাদক অপর্ণা রায় বলেন, “বাংলাদেশের কোটি মানুষের নেত্রী আজ অসুস্থ হয়ে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন। দেশের স্বার্থে, দেশের জনগণের স্বার্থ বিবেচনা করে সৃষ্টিকর্তা নিশ্চয়ই দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে সুস্থ করে তুলবেন।”

অপর্ণা রায়ের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় সহ-ধর্ম বিষয়ক সম্পাদক অমলেন্দু দাশ অপু, বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের সাধারণ সম্পাদক সমীর বসু, সহ-সভাপতি গৌতম মিত্র, উত্তম সরকার, সাংগঠনিক সম্পাদক জয়দেব রায়, বিশ্বজিৎ ভদ্র, গোবিন্দ কুণ্ড, অনিক সাহা, সীমান্ত দাস প্রমুখ।

বিজ্ঞাপন

প্রার্থনা সভায় গীতা পাঠ করেন শ্রী হরি চক্রবর্তী। পরে ভক্তদের মাঝে প্রসাদ বিতরণ করা হয়।

এসআর

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন