আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

জাতীয় সংসদ কমিটির প্রথম বৈঠক আজ

আমার দেশ অনলাইন

জাতীয় সংসদ কমিটির প্রথম বৈঠক আজ
ছবি: সংগৃহীত

জাতীয় সংসদের কার্যক্রমে গতি আনতে আজ অনুষ্ঠিত হচ্ছে দুটি গুরুত্বপূর্ণ বৈঠক। নতুন অধিবেশনকে কেন্দ্র করে সংসদে কর্মচাঞ্চল্য ফিরে এসেছে।

বিজ্ঞাপন

শনিবার (২৮ মার্চ) বেলা ১১টায় সংসদ সচিবালয়ের ক্যাবিনেট হলে (লেভেল-২) অনুষ্ঠিত হবে সংসদীয় কমিটির প্রথম বৈঠক। নতুন সংসদের অধীনে এটি প্রথম কমিটি বৈঠক হওয়ায় এতে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে প্রাথমিক দিকনির্দেশনা আসার সম্ভাবনা রয়েছে।

এছাড়া বিকেল ৪টায় সংসদ ভবনের সরকারদলীয় সভাকক্ষে অনুষ্ঠিত হবে সরকারদলীয় সংসদ সদস্যদের পৃথক বৈঠক। এতে বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, আইন প্রণয়ন কার্যক্রম এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা হতে পারে।

সংসদ সচিবালয় জানিয়েছে, এসব বৈঠক সংসদের নিয়মিত কার্যক্রম শুরু করার অংশ হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

গত ১২ মার্চ ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন অনুষ্ঠিত হয়। এরপর থেকে সংসদের কার্যক্রম এগিয়ে নিতে বিভিন্ন প্রস্তুতি চলছিল। আজকের বৈঠকের মাধ্যমে সংসদীয় কমিটিগুলোর কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হচ্ছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন