দুর্নীতির দায়ে বরখাস্ত কর্মকর্তা স্বেচ্ছায় অবসরের আবেদন করলে তা মঞ্জুর করেছে নির্বাচন কমিশন (ইসি)। এর মাধ্যমে বরখাস্তের খরা কাটলেন টুঙ্গিপাড়া উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. হারুন অর রশিদ। এ নিয়ে ইসিতে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। তার গ্রামের বাড়ি শরিয়তপুরে। শনিবার ইসির দায়িত্বশীল কর্মকর্তারা এ তথ্য জানায়।
ইসির কর্মকর্তারা জানিয়েছেন, জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংশোধনের নামে ঘুষ নেওয়ার ঘটনায় গত ৩ মার্চ ইসি সচিব আখতার আহমেদ তাকে বরখাস্ত করেছিল। এ ঘটনায় অফিস আদেশ জারি করা হয়। কিন্তু বরখাস্ত থাকাবস্থায় উপজেলা কর্মকর্তা হারুন অর রশিদ যোগদান থেকে চাকরির মেয়াদ ৩০ বছর পূর্ণ হয়েছে। এ সুযোগ কাজে লাগাতে তিনি স্বেচ্ছায় অবসরের আবেদন করেন। কমিশন সেটা মঞ্জুর করেছেন। এর পরিপ্রেক্ষিতে এখন তিনি বিধি মোতাবেক বকেয়াসহ বেতন-ভাতা পাবেন।
জানতে চাইল ইসি কর্মকর্তা হারুণ আর রশিদ আমার দেশকে বলেন, আমার চাকরি ৩০ বছর হয়েছে। আরও তিনবছর চাকরি ছিল। যেহেতু দুর্নীতির ভুয়া অভিযোগে বরখাস্ত করেছিল ইসি। তাই আইনি লড়াইয়ে না গিয়ে স্বেচ্ছায় অবসরের সিদ্ধান্ত নিয়েছি।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

