গাজায় হামলার প্রতিবাদ

বিশ্বাবাসীকে ইসরাইলের বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান খেলাফত মজলিসের

বিশ্বাবাসীকে ইসরাইলের বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান খেলাফত মজলিসের

ফিলিস্তিনের গাজায় গতকাল ইসরাইলী বোমা হামলায় নারী-শিশুসহ অর্ধসহস্র মানুষ হত্যাকাণ্ডের তীব্র প্রতিবাদ জানিয়ে বিশ্বাবাসীকে ইসরাইলের বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান জানিয়েছে খেলাফত মজলিস।

বুধবার এক যুক্ত বিবৃতিতে খেলাফত মজলিসের আমীর মাওলানা আব্দুল বাছিত আজাদ ও মহাসচিব ড. আহমদ আবদুল কাদের বলেন, মধ্যপ্রাচ্যের বিষফোড়া ইসরাইল যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে গাজায় গতকাল ভারি বোমা হামলা চালিয়ে অর্ধ সহস্র মানুষকে হত্যা করেছে। এতে আহত হয়েছে আরো অনেকে।

বিজ্ঞাপন

রমজান মাসের পবিত্রতা বিনষ্ট করে অন্যায়ভাবে এই হামলা চালিয়ে ইসরাইল বিশ্বজুড়ে মুসলমানদের হৃদয়ে প্রচণ্ড আঘাত করেছে। আমরা ইসরাইলী এমন বর্বরতার তীব্র প্রতিবাদ জানাই। অবৈধ রাষ্ট্র ইসরাইলকে পৃষ্ঠপোষকতা দানকারী মার্কিন যুক্তরাষ্ট্রসহ তার মিত্র দেশগুলো এই দায় এড়াতে পারে না। গত কয়েকদিনে ইয়েমেনে মার্কিন বিমান হামলায় শিশুসহ অর্ধশত নারী-পুরুষ নিহত হয়েছে। আমরা জাতিসংঘ, ওআইসি, আরবলীগসহ মানবাধিকার রক্ষাকারী আন্তর্জাতিক সম্প্রদায়কে ইয়েমেন ও ফিলিস্তিনে গণহত্যার দায়ে ইসরাইলের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানাচ্ছি। ইসরাইলকে যুদ্ধ বন্ধ করতে বাধ্য করাসহ গণহত্যার দায়ে আন্তর্জাতিক আদালতে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে কাঠগড়ায় দাঁড় করানোর দাবি জানাচ্ছি। উদ্বাস্তুদেরকে মানবিক বিপর্যয়ের হাত থেকে রক্ষার জন্য সকলকে এগিয়ে আসার আহ্বান জানাচ্ছি।

এমএস

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন