আয়কর আইনের সংশোধন চায় দুদক সংস্কার কমিশন

আয়কর আইনের সংশোধন চায় দুদক সংস্কার কমিশন

আয়কর আইনের (২০২৩) ৩০৯ ধারার সংশোধন চায় দুর্নীতি দমন কমিশন (দুদক) সংস্কার কমিশন। সম্প্রতি সরকারের কাছে জমা দেয়া প্রতিবেদনে এ সুপারিশ তুলে ধরা হয়েছে।

কমিশন বলছে, ২০২৩ সালে প্রণীত আয়কর আইনের মাধ্যমে দুদকের জন্য এনবিআরের কাছ থেকে প্রয়োজনীয় তথ্য-উপাত্ত প্রাপ্তির সুযোগ সীমিত করা হয়েছে। আয়কর আইনের অধীন প্রস্তুতকৃত বিবৃতি, দাখিলকৃত রিটার্ন বা হিসাব বিবরণী বা দলিলাদি ওই আইনের ৩০৯ ধারায় গোপনীয় বলে বিবেচিত এবং আদালতের আদেশ ব্যতিরেকে এনবিআর দুদককে এসব তথ্যাদি বা দলিলাদি প্রদান করতে পারে না।

বিজ্ঞাপন

এ আইন প্রণয়নের আগে দুদক এনবিআর থেকে যেসব তথ্য বা দলিলাদি আদালতের আদেশ ব্যতিরেকেই পেত, এ আইন প্রণয়নের পর তা অসম্ভব হয়ে পড়েছে।

দুদক সংস্কার কমিশন সুপারিশ করেছে, আয়কর আইন, ২০২৩-এর ধারা ৩০৯ সংশোধন করে এটি নিশ্চিত করতে হবে যে, দুদক কর্তৃক চাহিত কোনো তথ্য বা দলিলাদির ক্ষেত্রে এ ধারা প্রযোজ্য হবে না। জাতীয় সংসদ এটি বাস্তবায়ন করবে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন