জুলাই সনদে স্বাক্ষর করেছে জামায়াত

জুলাই সনদে স্বাক্ষর করেছে জামায়াত

জুলাই সনদে স্বাক্ষর করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির পক্ষ থেকে নায়েবে আমির ড. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের ও সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার স্বাক্ষর করেন।

শুক্রবার বিকেল ৫টা ৫ মিনিটে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত হয়ে তারা এ স্বাক্ষর করেন।

বিজ্ঞাপন

এর আগে জুলাই সনদে স্বাক্ষর অনুষ্ঠান মঞ্চে উঠেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মাদ ইউনূস। অনুষ্ঠানে এনসিপি ছাড়া অন্য রাজনৈতিক নেতারা অংশ নিয়েছেন। মঞ্চে নেতাদের মধ্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ, জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের, নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি ও ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়াম সদস্য আশরাফ আলী আকন।

প্রধান উপদেষ্টার সঙ্গে মঞ্চে উঠতে দেখা গেছে- আইন উপদেষ্টা আসিফ নজরুল, সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী ও জাতীয় ঐকমত্য কমিশনের সহ–সভাপতি আলী রীয়াজ।

এর আগে বৃষ্টি উপেক্ষা করে অনুষ্ঠানস্থলে আসতে শুরু করেন রাজনীতিবিদ, কূটনীতিক ও জুলাই গণঅভ্যুত্থানের সমন্বয়করা।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন