সংসদে ধর্মমন্ত্রীর পক্ষে উত্তর দেওয়ার জন্য দাঁড়ান স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। এতে বিরোধীদলের সংসদ সদস্যরা তুমুল উচ্ছ্বাস প্রকাশ করেছেন। বুধবার সংসদে প্রশ্ন-উত্তর পর্বে এ ঘটনা ঘটে।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন বলেন, সওয়াবের ওয়াস্তে প্রশ্নের জবাব দিলাম। সেই সঙ্গে তিনি আরো বলেন, বিরোধীদল মাঝে মাঝে এমন এপ্রিশিয়েট করলে ভালোই হয়।
এর আগে বিরোধী দলীয় সংসদ সদস্যদের নির্বাচনী এলাকায় সরকার দলীয় নারী সংসদ সদস্যদের উন্নয়ন তদারকির দায়িত্ব দেওয়ার বিষয়ে ব্যাখ্যা দিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান।
বুধবার সংসদ অধিবেশনে ঢাকা-১৪ আসনের জামায়াতের সংসদ সদস্য মীর আহমাদ বিন কাসেম এ বিষয়ে প্রধানমন্ত্রীর কাছে প্রশ্ন তোলেন।
তিনি বলেন, সংবাদমাধ্যমে প্রকাশিত তথ্য অনুযায়ী সরকার দলীয় নারী এমপিদের বিরোধী দলের এমপিদের এলাকায় উন্নয়ন কর্মকাণ্ড তদারকি এবং জিও লেটার ইস্যুর দায়িত্ব দেওয়া হয়েছে।
এই সংসদ সদস্যের প্রশ্ন, এই তথ্য থেকে আমাদের মনে হচ্ছে, তাদেরকে এই কাজ কি এইজন্য দেওয়া হচ্ছে যাতে আমরা যারা বিরোধীদলীয় এমপি আছি, আমাদের এলাকার উন্নয়ন কর্মকাণ্ডে আমাদের কোনো হাত থাকবে না?
এর জবাবে প্রধানমন্ত্রী বলেন, আপনি বোধহয় জানেন, আমাদের বা আপনাদের দল থেকে যেসব নারী সদস্যকে সংসদ সদস্য হিসেবে নির্বাচিত করা হয়েছে, সংবিধানে বা আইনে নির্দিষ্টভাবে তাদের কোনো আসন নেই।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


