বাংলাদেশে সবুজ প্রযুক্তি নির্ভর পরিবহণ, ইভি ও লিথিয়াম ব্যাটারি শিল্পে এক যুগান্তকারী পদক্ষেপ নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। দুটি পৃথক এসআরও-এর মাধ্যমে ই-বাইক ও লিথিয়াম/গ্রাফিন ব্যাটারির কাঁচামাল আমদানিতে শুল্কহার ক্ষেত্রবিশেষে ৬০%-৮০% থেকে কমিয়ে মাত্র ১% নির্ধারণ করা হয়েছে।
এই সিদ্ধান্তের ফলে দেশীয় কোম্পানি ওয়ালটন ও রানারের পাশাপাশি বহুজাতিক হুয়াওয়ে, টয়োটা মতো প্রতিষ্ঠানগুলো সবুজ প্রযুক্তির পরিবহণ ও ব্যাটারি খাতে অন্তত ২০০ কোটি টাকার তাৎক্ষণিক বিনিয়োগ পরিকল্পনা করছে। এর মাধ্যমে বাংলাদেশে নতুন ই-বাইক, তিন ও চার চাকার ইভি, এবং মোবাইল টাওয়ার ব্যাটারির স্থানীয় উৎপাদন শুরু হবে। বাজার বিশ্লেষকরা মনে করছেন, এতে দেশের জ্বালানি সাশ্রয়, কার্বন নিঃসরণ হ্রাস এবং বৈদেশিক মুদ্রা সংরক্ষণের পাশাপাশি রপ্তানি বৈচিত্র্য ও কর্মসংস্থান সৃষ্টি হবে।
মঙ্গলবার ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে। জানা গেছে, পুরাতন ও রিফার্বিশড পার্টস আমদানির মাধ্যমে রাজস্ব ফাঁকি ও ই-বর্জ্য বৃদ্ধির যে প্রবণতা ছিল, প্রস্তাবনা মতে তা বন্ধ করতে ২০২২ সালের এসআরও নং ১২৩ বাতিল করা হয়েছে। এতে প্রতিবছর সরকার আনুমানিক ১০০০ কোটি টাকার রাজস্ব পুনরুদ্ধার করতে পারবে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

