আবারও হাইকোর্টের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
বিজ্ঞাপন
রোববার দুপুর সোয়া ১টার দিকে এ ঘটনা ঘটে।
পুলিশের রমনা জোনের ডিসি শেখ জাহিদুল ইসলাম ককটেল বিস্ফোরণের বিষয়টি নিশ্চিত করেছেন।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, মোটরসাইকেলে করে যাওয়ার সময় ককটেলটি ছুড়ে মারা হয়।
এর আগে গত ১৫ সেপ্টেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে রায় ঘোষণার পর দুপুর ১টার দিকে সুপ্রিম কোর্টের প্রধান প্রবেশপথের বাইরে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছিল।
পুলিশ জানায়, রোববার দুপুর সোয়া ১টার দিকে হাইকোর্টের সামনে ককটেল বিস্ফোরণের খবর পেয়ে তারা ঘটনাস্থলে যায়। তবে কে বা কারা ককটেলটি ছুড়ে মেরেছে, তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
এএম
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


