বিরোধীদলের ওয়াকআউট সংসদ সংস্কৃতির অংশ: স্বরাষ্ট্রমন্ত্রী

আমার দেশ অনলাইন

বিরোধীদলের ওয়াকআউট সংসদ সংস্কৃতির অংশ: স্বরাষ্ট্রমন্ত্রী

বিরোধী দল ওয়াকআউট করতে চাইলে তারা সেটা করতে পারে৷ সংসদের সংস্কৃতিতে সেটা আছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ৷

বুধবার (১ এপ্রিল) সংসদের অধিবেশনে বিরোধী দলের নেতা ডা. শফিকুর রহমান পয়েন্ট অফ অর্ডারে দাঁড়িয়ে গণভোটের সংস্কার প্রস্তাব এবং সংবিধান পরিষদ গঠন সংক্রান্ত বিষয়ে সরকারের কোনও সিদ্ধান্ত না পাওয়ায় ওয়াকআউটের কথা বলেন ৷ এরপর স্বরাষ্ট্রমন্ত্রী পয়েন্ট অফ অর্ডারে দাঁড়িয়ে এ কথা বলেন৷

বিজ্ঞাপন

সালাহউদ্দিন আহমেদ বলেন, বিরোধীদলীয় নেতা ওয়াকআউট করতে চেয়েছেন, পার্লামেন্টের কালচারে সেটা আছে, রাইট আছে তারা ওয়াকআউট করতে পারেন ৷ তবে যে কথাগুলো রেকর্ডেড হয়ে গেল তার বিপরীতে আমাদের বক্তব্যটা এক দুই মিনিট রেকর্ডে থাকা ভালো ৷ যে মুলতবি প্রস্তাবটা আপনার অনুপস্থিতিতে ডেপুটি স্পিকার প্রিসাইড করেছেন উনি গ্রহণ করেছিলেন ৷ তখনই আমি আপত্তি উত্থাপন করেছিলাম যেটা ৬৮ বিধিতে হতে পারে ৷ মূলত প্রস্তাব, যে রুলস অফ প্রসেস আছে তার মধ্যে আপনি রাইটলি আইডেন্টিফাইড করেছেন সেটা আমি আগে উত্থাপন করেছি। যে বিষয়টি আইন প্রণয়নের মাধ্যমে নিষ্পত্তি হতে পারে সেরকম কোনও বিষয় মুলতবি প্রস্তাবে আলোচনা করার বিধান নাই। এটা আপনাদের উদারতা, হাউজের অভিভাবক হিসেবে জাতীয় গুরুত্বপূর্ণ ইস্যু হিসেবে উত্থাপিত হয়েছে। আপনি আলোচনার জন্য রেখেছেন এবং সেটা দুই ঘণ্টা আলোচনার জন্য সময় নির্ধারিত হয়েছে। পক্ষে আলাপ-আলোচনা হয়েছে। কিন্তু এটা যেহেতু বিধিবহির্ভূত এবং আলাপ-আলোচনা হয়ে যাওয়ার পরে পার্লামেন্টের প্র্যাকটিস হচ্ছে ইটস টক আউট আলোচিত হয়েছে। সুতরাং আলোচনার পরে নিষ্পত্তি কি হবে সেজন্য ভোটাভুটি দেওয়ার কোনও বিধান নাই ৷

তিনি আরও বলেন, শুধুমাত্র মুলতবি প্রস্তাব উত্তাপিত হবে কিনা, উত্থাপিত হবে অথবা হবে না তার ওপরে ভোটাভুটির বিধান আছে। কিন্তু আপনি যদি তখন ভোটাভুটি বিধান দিতেন তাহলে এই আলোচনা প্রস্তাব উত্থাপিতই হতো না। অথবা আরেকটা আপনার অপশন আছে স্পিকার হিসাবে আপনি কোন মুলতবি প্রস্তাব বিবেচনা করবেন অথবা বিবেচনা করবেন না, আপনি এটা রিড আউট করে। এটা প্রিভিলেজ হলো অপোজিশন মেম্বার কেউ যখন সরকারি কর্ম বাধাগ্রস্ত করতে চায় ব্রিটিশ পার্লামেন্টের নজির অনুসারে তারা ট্রাজারি বেঞ্চের আলোচনা যাতে এগিয়ে না যায় সেজন্য মুলতবি প্রস্তাব তুলে। তোলার পরে সেটা মূলতবি হলো কি হলো না সেটা স্পিকারের এখতিয়ার অথবা ভোটাভুটির এখতিয়ার। তখন মূলতবি প্রস্তাবটা আলোচনা না হলেও প্রিভিলেজটা হলো যে তাদের উত্থাপিত বিষয়টা আপনাকে পড়তে হয় সেটাই। আর আমরা কোনও মুলতবি প্রস্তাব এখানে রিড আউট করি নাই। উনি (বিরোধী দলের নেতা) যেটা বলেছেন সেটা অসত্য বলেছেন, যেটা মুলতবি প্রস্তাব আমিও শুনেছি আজকে একজন বেসরকারি সদস্য উত্থাপন করতে পারেন। সেটা আপনাকে বিবেচনা করতে হবে। যেহেতু একই বিষয়ে আপনি বিরোধী দলের নেতার একই রকম মুলতবি প্রস্তাব গ্রহণ করেছেন৷ এজ এ ম্যাটার অফ রাইট বেসরকারি সদস্য সেটা ক্লেইম করতে পারে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...