ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৯৮

ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৯৮

রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫৯৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে বিভিন্ন ঘটনায় ৪১টি মামলা করা হয়েছে।

বিজ্ঞাপন

রোববার ডিএমপির এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। শনিবার রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে বিভিন্ন আলামত ও মাদকদ্রব্য উদ্ধারসহ এসব ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার হওয়াদের মধ্যে রমনা বিভাগে ৩৬ জন, লালবাগে ৪২ জন, ওয়ারীতে ৭১ জন, মতিঝিলে ৭১ জন, তেজগাঁওয়ে ১০০ জন, মিরপুরে ১৭৮ জন, গুলশানে ৫৪ জন, উত্তরায় ৪৩ জন এবং গোয়েন্দা বিভাগে ৩ জন রয়েছেন।

অভিযানকালে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন, দুই রাউন্ড গুলি, একটি ব্যবহৃত গুলির অংশ, তিনটি চাকু ও আটটি রড উদ্ধার করা হয়। এ ছাড়া ১ কেজি ৪৫০ গ্রাম ও ২১ পুরিয়া গাঁজা, ৯ হাজার ৫৮ পিস ইয়াবা এবং ২ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়েছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন