অবিলম্বে চুক্তি মোতাবেক বকেয়াসহ জাহাজের ডেমারেজ প্রদানের দাবি জানিয়ে ক্ষতিগ্রস্ত জাহাজ মালিকরা বলেছেন, এ শিল্প রক্ষায় সরকার প্রণীত নৌ-নীতিমালা-২০২৪ এর পূর্ণাঙ্গ বাস্তবায়ন করতে হবে।
শনিবার জাতীয় প্রেসক্লাবের সামনে ক্ষতিগ্রস্ত সাধারণ কার্গো জাহাজ মালিকদের উদ্যোগে আয়োজিত এক মানববন্ধন অনুষ্ঠানে জাহাজ মালিকরা এ কথা বলেন।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন- মো. জুবায়ের রহমান মিয়া, মেহেদী হাসান, রেজাউল হক লিটন, মাহমুদুল হাসান নিয়ন, সুজন আলম, আবরার আহমেদ, মতিউর রহমান মারুফ, আরিফুল হাসান ও সাইক সাব্বির প্রমুখ।
বক্তারা বলেন, দেশের অর্থনীতির অন্যতম চালিকা শক্তি জাহাজ শিল্প। কার্গো জাহাজ শিল্প আজ বর্তমানে ধ্বংসের মুখে। এ শিল্পে কোনো নিয়মনীতি মানা হচ্ছে না। কতিপয় সিন্ডিকেট চক্র শত শত কোটি টাকা লুটেপুটে খাচ্ছে। ন্যায্য পাওনা থেকে বঞ্চিত হচ্ছে সাধারণ জাহাজ মালিকরা। পণ্য এজেন্টদের কারসাজিতে যথা সময়ে জাহাজের মালামাল খালাস হচ্ছে না। ১৫ দিন থেকে ৩ মাস পর্যন্ত নদীতে জাহাজে মালামাল গুদামজাত করা হচ্ছে। যে কারণে জাহাজ মালিকদের মাসে লাখ লাখ টাকা লোকসানে পড়তে হচ্ছে। এ ব্যাপারে সরকারের নিকট সুরাহা চাই।
মানববন্ধনে দেশের বিভিন্ন জেলার কার্গো জাহাজ মালিকগণ অংশগ্রহণ করেন।
এএস
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


