আওয়ামী লীগের শাসনামলে অবসরে যাওয়া– বঞ্চিত ৭৬৪ জন কর্মকর্তাকে ভূতাপেক্ষ পদোন্নতি দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। চলতি অর্থবছরে তাদের পাওনার অর্ধেক পরিশোধ করা হবে। বাকি টাকা পাবেন আগামী বছর।
জনপ্রশাসন মন্ত্রণালয় রোববার পৃথক আদেশে বঞ্চিত কর্মকর্তাদের ভূতাপেক্ষ পদোন্নতি দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে।
এরমধ্যে সচিব পদে ১১৯ জন, গ্রেড–১ পদে ৪১ জন, অতিরিক্ত সচিব পদে ৫২৮ জন, যুগ্মসচিব পদে ৭২ জন এবং উপসচিব পদে ৪ জনকে ভূতাপেক্ষ পদোন্নতি দেওয়া হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, কর্মকর্তারা এক বা একাধিক পদে ভূতাপেক্ষ পদোন্নতির তারিখ থেকে বিধি মোতাবেক প্রাপ্যতা অনুযায়ী সব আর্থিক সুবিধা পাবেন। বর্তমান অর্থবছরে তাঁদের বকেয়া পাওনার ৫০ শতাংশ দেওয়া হবে। অবশিষ্ট ৫০ শতাংশ দেওয়া হবে পরবর্তী অর্থবছরে।
গত বছরের সেপ্টেম্বরে আওয়ামী লীগ সরকারের আমলে (২০০৯-২০২৪ সাল) নানাভাবে বঞ্চিত কর্মকর্তাদের বঞ্চনা নিরসনে এ কমিটি গঠন করে অন্তর্বর্তী সরকার।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

