আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

তারেক রহমানের শপথ অনুষ্ঠানে মোদি-শেহবাজসহ বিশ্বনেতাদের আমন্ত্রণ

কূটনৈতিক রিপোর্টার

তারেক রহমানের শপথ অনুষ্ঠানে মোদি-শেহবাজসহ বিশ্বনেতাদের আমন্ত্রণ
ফাইল ছবি

তারেক রহমানের নেতৃত্বে গঠিত হতে যাওয়া নতুন সরকারের শপথ অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হচ্ছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফসহ সার্কভুক্ত দেশগুলোর সরকারপ্রধানদের। এছাড়া মধ্যপ্রাচ্য এবং দক্ষিণ-পূর্ব এশিয়ার কয়েকটি গুরুত্বপূর্ণ দেশের সরকার ও রাষ্ট্রপ্রধানকে শপথ অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হচ্ছে বলে প্রধান উপদেষ্টার কার্যালয় সূত্রে জানা গেছে।

আগামী ১৭ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য শপথ অনুষ্ঠানে সার্কভুক্ত দেশের বাইরে চীন, মালয়েশিয়া, ব্রুনাই, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার এবং তুরস্কের সরকার ও রাষ্ট্রপ্রধানদের আমন্ত্রণ জানানো হচ্ছে।

বিজ্ঞাপন

প্রধান উপদেষ্টার কার্যালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা আমার দেশকে জানিয়েছেন, প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের পক্ষ থেকে বিশ্বনেতাদের আমন্ত্রণ জানানো হচ্ছে। তবে বিশ্বনেতাদের আমন্ত্রণ জানানোর বিষয়টি এবং আমন্ত্রণের তালিকা তৈরির ব্যাপারে বিএনপির হাই কমান্ডের সঙ্গে সমন্বয় করেই চূড়ান্ত করা হয়েছে। শপথ অনুষ্ঠানের আয়োজন করবে অন্তর্বর্তী সরকার।

ত্রয়োদশ সংসদ নির্বাচনে দুই-তৃতীয়াংশের বেশি আসনে জয়ী হয়ে সরকার গঠন করতে যাচ্ছে বিএনপি। প্রধান বিরোধী দল হতে যাচ্ছে জামায়াতে ইসলামী।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন