‘উপদেষ্টা আসিফ মাহমুদের অস্ত্রের লাইসেন্স নেয়ার ক্ষেত্রে আইন লঙ্ঘন হয়নি’

‘উপদেষ্টা আসিফ মাহমুদের অস্ত্রের লাইসেন্স নেয়ার ক্ষেত্রে আইন লঙ্ঘন হয়নি’

কৃষি ও স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.) বলেছেন, স্থানীয় সরকার এবং যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ ভূঁইয়ার অস্ত্রের লাইসেন্স নেওয়ার ক্ষেত্রে আইনের ব্যত্যয় ঘটেনি। নির্দিষ্ট কিছু ব্যক্তির ক্ষেত্রে আইনের কিছু ধারা শিথিল করা আছে উল্লেখ করে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, মন্ত্রী হিসেবে (বর্তমানে মন্ত্রী পদমর্যাদায় উপদেষ্টা) ওই আইনের অধীনে অস্ত্রের লাইসেন্স পেয়েছেন আসিফ মাহমুদ।

বিজ্ঞাপন

বুধবার স্বরাষ্ট্র উপদেষ্টা উপদেষ্টা রাজধানীর ফার্মগেটে বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল মিলনায়তনে কৃষি মন্ত্রণালয়ের বাস্তবায়নাধীন প্রকল্প মূল্যায়ন সভায় প্রধান অতিথির বক্তব্যের সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন।

সভায় কৃষি সচিব ড. মোহাম্মদ এমদাদ উল্লাহ সভাপতিত্ব করেন। সভাশেষে উপদেষ্টা সাংবাদিকদের ব্রিফ করেন।

ব্রিফিংয়ে উপদেষ্টা বলেন, প্রকল্প পরিচালক নিয়োগের জন্য অনেক কর্মকর্তা নানা উপায়ে তদবির করেন। যে কোন ধরণের তদবির অযোগ্যতা হিসেবে ধরা হবে। প্রকল্প পরিচালক নিয়োগ হবে মেধা ও যোগ্যতার ভিত্তিতে। টপ সয়েল রক্ষা, সারের ব্যবহার কমানো, কৃষি জমি নষ্ট করে স্থাপনা নির্মাণ না করা, প্রকল্পের কেনাকাটায় দুর্নীতি না করাসহ বিবিধ বিষয়ে প্রকল্প পরিচালকদের নির্দেশনা দেন উপদেষ্টা।

বাজার পরিস্থিতি নিয়ে প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, ’চাল আমদানি ও অভ্যন্তরীণ ফলন ভালো হলেও বাজারে দাম বাড়তি। সরকার চেষ্টা করছে তা নিয়ন্ত্রণে আনতে। গণমাধ্যমের সহযোগিতা এ ক্ষেত্রে অত্যন্ত জরুরি।’ দুর্নীতি দমনে সরকারের অবস্থান তুলে ধরে তিনি বলেন, ‘দুর্নীতির লাগাম এখনো পুরোপুরি টেনে ধরা না গেলেও কাউকে ছাড় দেওয়া হবে না।’ এক প্রশ্নের জবাবে উপদেষআ বলেন, চাল ব্যবসায়ী আবদুর রশিদকে কেন ধরা হলো, কেনই বা ছেড়ে দেওয়া হলো, তা খতিয়ে দেখার জন্যে খাদ্য উপদেষ্টাকে বলবেন।

কৃষিভিত্তিক প্রকল্প নিয়ে উপদেষ্টা বলেন, ‘জুন মাসে যেসব প্রকল্পের কাজ শেষ হয়েছে, সেগুলো বাস্তবায়নের ফলে কৃষকরা কতটা উপকৃত হবেন তা নিয়ে আলোচনা হয়েছে। পাশাপাশি বৃষ্টির পানি ধরে রাখা ও খাল খনন, পেঁয়াজ সংরক্ষণে এয়ার ফ্লো ভিত্তিক সংরক্ষণাগার ও মৌসুমি সবজি সংরক্ষণে মিনি কোল্ড স্টোরেজ, বীজ আলু সংরক্ষণে পৃথক কোল্ড স্টোরেজ নির্মাণ নিয়েও কাজ চলছে।’

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন