আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

সংসদে স্বাস্থ্যমন্ত্রী

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গজ-ব্যান্ডেজ-সিরিঞ্জ কেনার পর্যাপ্ত টাকা নেই

সংসদ রিপোর্টার

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গজ-ব্যান্ডেজ-সিরিঞ্জ কেনার পর্যাপ্ত টাকা নেই
ফাইল ছবি

বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে স্বাস্থ্য খাতে লুটপাট হয়েছে দাবি করে স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুল জানিয়েছেন, বর্তমানে স্বাস্থ্যখাতে উন্নয়নমূলক কাজের কোনো তহবিল নেই। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গজ, ব্যান্ডেজ, সিরিঞ্জ কেনার মত পর্যাপ্ত টাকা নেই।

রোববার জাতীয় সংসদে ৭১ বিধিতে গাইবান্ধা-৪ আসনের সরকার দলীয় সংসদ সদস্য মোহাম্মদ শামীম কায়সার ‘গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলা হাসপাতালকে ১০০ শয্যায় উন্নীতকরণে’ স্বাস্থ্য ও পরিবার কল্যান মন্ত্রীর মনোযোগ আকর্ষণের নোটিশের স্বাস্থ্য মন্ত্রী এ কথা বলেন।

বিজ্ঞাপন

তিনি বলেন, বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে যে লুটপাট স্বাস্থ্যখাতে হয়েছে। যে ধরণের অব্যবস্থাপনা হয়েছে, তাতে কোথাও চলমান প্রকল্পে কোনো উন্নয়নমূলক কাজ হয়নি। আড়াইশ শয্যার হাসপাতালগুলো নির্মাণাধীন, সেগুলোর প্রকৌশলীর পরিকল্পনায় প্রবেশ পথ যে দিকে, সেখানে বাথরুম করে রেখেছে। যেখানে মানুষ ঢুকতে পারবে না ময়লার গন্ধে। তড়িঘড়ি করে টাকা কামানোর লক্ষ্যে খারাপ পরিকল্পনার মাধ্যমে হাসপাতালগুলোর অবকাঠামো নির্মাণ শুরু হয়েছিল। লুটপাট করা হয়েছে।

স্বাস্থ্য মন্ত্রী বলেন, আমাদের স্বাস্থ্যখাতে উন্নয়নমূলক কাজে যাওয়ার মতো কোনো তহবিল নেই। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গজ, ব্যান্ডেজ, সিরিঞ্জ কেনার মত পর্যাপ্ত টাকা নেই। সব শেষ করে গেছে। এমনকি বিগত তত্ত্বাবধায়ক সরকারের আমলেও যা কিছু ছিল, তাহা কিছু নিঃশেষ হয়ে গেছে। দেশের এ অবস্থা নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে দুই-তিনদফা আলোচনা করেছি। আগামী বাজেটের পর পর্যায়ক্রমে সীমিত সম্পদের মধ্য থেকে সব উপজেলায় জনগণের কাছে স্বাস্থ্য সেবাকে পৌঁছে দিতে যতটুকু প্রয়োজন, আমরা ততটুকু করব।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...