বাংলাদেশের মতো সাম্প্রদায়িক সম্প্রীতি কোথাও নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা

বাংলাদেশের মতো সাম্প্রদায়িক সম্প্রীতি কোথাও নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, বাংলাদেশের মতো এত সাম্প্রদায়িক সম্প্রীতি কোথাও নেই। আপনারা আশপাশের দেশে দেখুন কী ধরনের অবস্থা। আমরা যেকোনো উৎসবে হিন্দু, মুসলমানসহ সবাই মিলে কাজ করি।

বিজ্ঞাপন

শনিবার দুপুরে নারায়ণগঞ্জের লাঙ্গলবন্দে ব্রহ্মপুত্র নদের তীরে ধর্মাবলম্বীদের মহাঅষ্টমী পূণ্য স্নানোৎসব পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন। শুক্রবার দিনগত রাত ২টা থেকে শুরু হয়ে ৫ এপ্রিল রাত ১২ টা ৪৫ পর্যন্ত দুই দিনব্যাপী এই উৎসব চলবে।

দেশে চাঁদাবাজ প্রসঙ্গে তিনি বলেন, কোনো চাঁদাবাজদের ছাড় দেওয়া হবে না। সে যত বড় টাই-স্যুট পরা হোক না কেন। পাশাপাশি পাহাড় এবং সমতল, সর্বত্রই অবৈধ অস্ত্রের ব্যবহার বন্ধ করতে হবে।

অস্ত্র উদ্ধার প্রসঙ্গে তিনি বলেন, ‘৫ আগস্টের পর দেশের অনেক জায়গায় থানা লুট হয়েছে। লুট হওয়া সব হাতিয়ার এখনো উদ্ধার হয়নি।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন