বাংলাদেশে মুক্ত গণতান্ত্রিক সমাজ নির্মাণে সকল শিক্ষকদের প্রতি আহ্বান জানিয়ে বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান সিনিয়র অ্যাডভোকেট জয়নুল আবেদীন বলেছেন, শিক্ষক সমাজ জাতি গঠনে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। প্রাথমিক শিক্ষকরা এ ক্ষেত্রে অগ্রণী। তাই মুক্ত ও গণতান্ত্রিক সমাজ নির্মাণে সকল শিক্ষকদের আগামীতে আরও বড় ভূমিকায় অবতীর্ণ হতে হবে।
শনিবার রাজধানীর তোপখানা রোডে বিএমএ অডিটোরিয়ামে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির দ্বাদশ প্রতিনিধি সভায় তিনি এ আহ্বান জানান।
সভায় বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির কেন্দ্রীয় সভাপতি আছমা খানমের সভাপতিত্বে আরও বক্তব্য দেন- বাংলাদেশ বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান সিনিয়র অ্যাডভোকেট জয়নুল আবেদীন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক সিনেট সদস্য অধ্যাপক এবিএম ফজলুল করীম, সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট শেখ রেজাউল করিম, সংগঠনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মো. হাবিবুর রহমান, নেন কবি রেজাউদ্দিন স্টালিন, শ্রেষ্ঠ শিক্ষক মোহাম্মদ রুহুল আমিন, আবুল কালাম আজাদ, এফএম শাহ আলম, হাফিজুর রহমানও মো. আলাউদ্দিন।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

