আমার পরিবারকে টার্গেট করেছে আ. লীগ: প্রেস সেক্রেটারি

স্টাফ রিপোর্টার

আমার পরিবারকে টার্গেট করেছে আ. লীগ: প্রেস সেক্রেটারি

বইমেলা ডাস্টবিনে শেখ হাসিনার ছবি পোস্ট করার পর আওয়ামী লীগের ট্রল বাহিনী আমার পরিবারকে টার্গেট করেছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। এটাকে সামনে রেখে আওয়ামী লীগের ট্রল বাহিনী খুবই ন্যাক্কারজনকভাবে আমার পরিবারকে টার্গেট করেছে।

সোমবার সন্ধ্যায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন তিনি।

বিজ্ঞাপন

এসময় আরও উপস্থিত ছিলেন- উপপ্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার, সিনিয়র সহকারী প্রেস সচিব ফয়েজ আহম্মদ ও সহকারী প্রেস সচিব সুচিস্মিতা তিথি।

শফিকুল আলম বলেন, বইমেলার শেখ হাসিনার ছবি সম্বলিত ডাস্টবিনের ছবি পোস্ট করার পর আওয়ামী লীগের ট্রল বাহিনী খুবই ন্যাক্কারজনকভাবে আমার পরিবারকে টার্গেট করেছে। আমরা জানি তাদের চরিত্র কেমন। অপ্রত্যাশিত হলেও সত্য তাদের সঙ্গে সাবেক প্রধানমন্ত্রী বৈঠকও করছেন। বাংলাদেশের কসাইয়ের (শেখ হাসিনা) রুচিটা কোথায়, দেখেন। শেখ হাসিনা এ-টিমের সঙ্গে বৈঠক করছেন।

এই টিম কারো মেয়ের ছবির উপরের গলাটা কেটে পর্নোগ্রাফি ছবি দিয়ে প্রচারণা চালাচ্ছে। কি ভয়ংকর। তার রুচিটা কোথায় গেছে। আবার আমাদের রুচি দেখান অনেকেই।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন