ব্যাংককে অনুষ্ঠিত ‘ইয়ং জেন ফোরাম: হোয়্যার দ্য ফিউচার মিটসে’ মূলপ্রবন্ধ উপস্থাপন করছেন ড. ইউনূস। তার বক্তব্যের শিরোনাম ‘ফিউচার রেডি বিমসটেক: প্রো বিমসটেকের পথে তরুণ প্রজন্মের ভূমিকা’।
বৃহস্পতিবার স্থানীয় সময় বিকেল সাড়ে ৩টায় প্রধান উপদেষ্টা মূল প্রবন্ধ উপস্থাপন শুরু করেন।
এর আগে স্থানীয় সময় দুপুর ১২টার দিকে ব্যাংককে পৌঁছান প্রধান উপদেষ্টা। বিমানবন্দরে তাকে অভ্যর্থনা জানান থাইল্যান্ডের মন্ত্রী জিরাপর্ন সিন্ধুপ্রাই। এর আগে, সকাল ৮টা ৫৫ মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তিনি ঢাকা ত্যাগ করেন।
সকালে বিমসটেকের মন্ত্রী পর্যায়ের আলোচনা শুরু হয়েছে, যেখানে বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন অংশ নিয়েছেন। ইতোমধ্যে ‘মেরিটাইম ট্রান্সপোর্ট সহযোগিতা চুক্তি’ স্বাক্ষরিত হয়েছে, যাতে বিমসটেকের সাত সদস্য রাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীরা সই করেছেন।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

