চাকা খুলে যাওয়া বিমানের পাইলট পেলেন সাহসিকতার স্বীকৃতি

চাকা খুলে যাওয়া বিমানের পাইলট পেলেন সাহসিকতার স্বীকৃতি

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স চাকা খুলে যাওয়া ড্যাস-৮ (৪০০) উড়োজাহাজ নিরাপদে অবতরণ করানোর স্বীকৃতি হিসেবে বিজি ৪৩৬ ফ্লাইটের ক্যাপ্টেন জে এস এম এম বিল্লাহ, ফার্স্ট অফিসার জায়েদ তাজিম ও কেবিন ক্রু মোহাম্মদ জামাল উদ্দিন আরিয়ানকে সম্মাননা দিয়েছে।

বিজ্ঞাপন

সোমবার কুর্মিটোলার বলাকা ভবনের সম্মেলন কক্ষে বিমান ও পর্যটন উপদেষ্টা শেখ বশিরউদ্দীন এ সম্মাননা স্মারক তুলে দেন। এই সাহসী প্রচেষ্টার জন্য সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান এবং ভবিষ্যতে এমন অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়ানোর ক্ষেত্রে সজাগ দৃষ্টি রাখার আহ্বান জানান উপদেষ্টা।

এরপর উপদেষ্টা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালে গ্রাউন্ড হ্যান্ডলিং সার্ভিস সম্পর্কিত বিমান বাংলাদেশ এয়ারলাইনসের প্রস্তুতি ও সক্ষমতা সংক্রান্ত একটি প্রেজেন্টেশন সেশনে অংশ নেন। পর্যবেক্ষণ শেষে উপদেষ্টা তৃতীয় টার্মিনালের কাজ নির্ধারিত সময়ে সম্পন্ন করার ওপর গুরুত্ব আরোপ করেন।

সভায় অন্যান্যের মধ্যে ছিলেন– বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব নাসরীন জাহান, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও ড. মো. সাফিকুর রহমানসহ অন্যান্য কর্মকর্তা।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন