গোলটেবিল বৈঠকে প্রধানমন্ত্রীর আইসিটি উপদেষ্টা

টেলিকম সেক্টরে ৪ বিষয় গুরুত্ব দিয়ে কাজ করছে সরকার

স্টাফ রিপোর্টার

টেলিকম সেক্টরে ৪ বিষয় গুরুত্ব দিয়ে কাজ করছে সরকার

গত ফেব্রুয়ারি মাসে দায়িত্ব নেওয়া তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার টেলিকম সেক্টরে ৪টি বিষয় গুরুত্ব দিয়ে কাজ করছেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর ডাক টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি উপদেষ্টা রেহান আসিফ আসাদ।

তিনি বলেন, সরকার টেলিকম সেক্টরের সবার সঙ্গে কথা বলে পলেসি প্রণয়ন, প্রত্যেকে নাগরিকের ডিজিটাল আইডি ও ডিজিটাল ওয়ালেট করা, এআই নীতিমালা প্রণয়ন এবং এ খাতে সুষ্ঠু রাজস্ব ব্যবস্থাপনা তৈরি করতে কাজ করে যাচ্ছে। টেলিকম খাতে কোনো রাজনীতি নয়, এটি দেশের জন্য ভবিষ্যৎ শিল্প খাত। দেশের ৯০ শতাংশ জনগণকে ১০০ এমবি ব্রডব্যান্ড কানেক্টিভিটি এবং ৫জি মোবাইল নেটওয়ার্কে আনতে কাজ করছি।

বিজ্ঞাপন

শনিবার সকালে রাজধানীর মগবাজারে একটি অভিজাত হোটেলে অনুষ্ঠিত ‘নতুন টেলিকম পলিসি এবং উদ্যোক্তাদের প্রত্যাশা’ শীর্ষক অনুষ্ঠিত এক গোলটেবিল বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে উপদেষ্টা বলেন, ডিজিটাল আইডি বাস্তবায়িত হলে নাগরিকের পরিচয় ও আর্থিক লেনদেন একটি সমন্বিত প্ল্যাটফর্মে আসবে। এতে করে সরকারি-বেসরকারি সেবা গ্রহণ হবে আরও সহজ, দ্রুত ও কার্যকর। আগামী ১২ থেকে ১৮ মাসের মধ্যে ধাপে ধাপে এ কার্যক্রম শুরু করার লক্ষ্য রয়েছে বলেও জানান তিনি।

তিনি আরও বলেন, ১০০ টাকার সেবা কিনে ৩৮ টাকা কর নেয়া যৌক্তিক নয়। ইন্টার কানেক্টেড ইন্ডাস্ট্রি হিসেবে আমাদের এগিয়ে যেতে হবে। একসঙ্গে আইএসপিদের ইন্টার কানেক্টিভিটি দেয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, মোবাইল ও ব্রডব্যান্ড সেবার বর্তমান চিত্র একটি সমষ্টিগত ব্যর্থতা। তবে একইসঙ্গে এটি একটি বড় সুযোগও তৈরি করেছে। দক্ষিণ-পূর্ব এশিয়ার অনেক দেশের তুলনায় বাংলাদেশ ব্রডব্যান্ড সেবায় পিছিয়ে আছে, যা স্বীকার করে সামনে এগোতে হবে। তাছাড়া সরকারের প্রথম অগ্রাধিকার হচ্ছে দেশের মানুষ বা ভোক্তা। ব্যবসা ও অর্থনীতির বিকাশ এবং তৃতীয়ত বিদেশি বিনিয়োগ (এফডিআই) বাড়ানো। আগামীতে এফডিআই জিডিপির ২ দশমিক ৫ শতাংশে উন্নীত করার লক্ষ্য রয়েছে, যা প্রায় ৪০০ শতাংশ বৃদ্ধির সমান।

বিটিআরসি চেয়ারম্যান এমদাদ উল বারী বলেন, আমরা অবকাঠামো উন্নয়নে বিদেশি বিনিয়োগে সুযোগ রেখেছি। প্রবৃদ্ধি আসে ল্যাবরেটরি থেকে বিজ্ঞানের ব্যবহারে নতুন নতুন উদ্ভাবনের মাধ্যমে। বিজ্ঞান ইনভেন্ট করে। ব্যবসায়িরা তা দিয়ে ইনোভেশন করে। তাই টিম টিম করে না জ্বলে; কোয়ন্টাম লিপ করতে হবে। পুরোনোকে আঁকড়ে না রেখে ভয়েস থেকে ডেটায় গুরুত্ব দেয়া হচ্ছে।

দেশের টেলিযোগাযোগ ও প্রযুক্তি বিটে কর্মরত সাংবাদিকদের সংগঠন টেলিকম অ্যান্ড টেকনোলজি রিপোর্টার্স নেটওয়ার্ক বাংলাদেশ (টিআরএনবি) আয়োজিত সভায় বিশেষ অতিথির বক্তব্যে দ্রুত বদলে যাওয়া প্রযুক্তির সঙ্গে ব্যবসায়ীদের নিজেদেরকে বদলে যাওয়ার আহ্বান জানান সবাই মিলে উইন উইন হয়ে এগিয়ে যেতে হবে।

টিআরএনবির সভাপতি সমীর কুমার দের সঞ্চালনায় সভায় স্বাগত বক্তব্য দেন টিআরএনবির সাধারণ সম্পাদক মাসুদুজ্জামান রবিন। এসময় অন্যানের মধ্যে বক্তব্য রাখেন ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (আইএসপিএবি) সভাপতি এম এ হাকিম, ফাইবার এট হোমের চেয়ারম্যান মইনুল হক সিদ্দিকী, মোবাইল টেলিকম অপারেটরস অব বাংলাদেশের (এমটব) মহাসচিব লেফটেন্যান্ট কর্নেল (অব.) মোহাম্মদ জুলফিকার, অ্যাসোসিয়েশন অব আইসিএক্স অপারেটরস অব বাংলাদেশ (এআইওবি) সাধারণ সম্পাদক নূরুল আলম ও আইআইজিডব্লিউ ফোরামের সাধারণ সম্পাদক আহমেদ জুনায়েদ প্রমুখ।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...