অ-তালিকাভুক্ত ওয়াক্ফ সম্পত্তিসমূহ বাংলাদেশ ওয়াক্ফ প্রশাসকের কার্যালয়ে তালিকাভুক্তির অনুরোধ জানানো হয়েছে। রোববার ধর্ম বিষয়ক মন্ত্রণালয় এক গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ওয়াক্ফ অধ্যাদেশ ১৯৬২-এর ৪৭ ধারা মোতাবেক সমগ্র বাংলাদেশের ওয়াক্ফ সম্পত্তিসমূহ (মসজিদ, মাদ্রাসা, ঈদগাহ, কবরস্থান, ইমামবাড়া, খানকা ও মাজারশরীফ ইত্যাদি) বাংলাদেশ ওয়াক্ফ প্রশাসকের কার্যালয়ে তালিকাভুক্ত করা বাধ্যতামূলক।
এতে আরও বলা হয়, দেশে বহু ওয়াক্ফ এস্টেট এখনও অ-তালিকাভুক্ত রয়েছে। ওয়াক্ফ সম্পত্তির সুষ্ঠু ব্যবস্থাপনা, পরিচালনা ও বেদখল হওয়া প্রতিরোধে অ-তালিকাভুক্ত ওয়াক্ফ সম্পত্তিসমূহ জরুরিভিত্তিতে বাংলাদেশ ওয়াক্ফ প্রশাসকের কার্যালয়ে তালিকাভুক্তির জন্য সংশ্লিষ্ট সকলকে অনুরোধ জানানো হয়েছে।
তালিকাভুক্তির আবেদন ফরম, কাগজপত্রের তালিকা ও নিয়মাবলি বিনামূল্যে বাংলাদেশ ওয়াক্ফ প্রশাসনের ওয়েবসাইট (www.waqf.gov.bd), সকল ওয়াক্ফ পরিদর্শকের কার্যালয় এবং সকল জেলা প্রশাসকের কার্যালয়ে পাওয়া যাবে।
এএস
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

