ঈমান-আকিদা সুরক্ষায় সক্রিয় হওয়ার আহ্বান খতমে নবুওয়ত নেতাদের

ঈমান-আকিদা সুরক্ষায় সক্রিয় হওয়ার আহ্বান খতমে নবুওয়ত নেতাদের

রাজধানীর কামরাঙ্গীরচরে আন্তর্জাতিক মজলিসে তাহাফফুজে খতমে নবুওয়ত বাংলাদেশের ঢাকা মহানগরী শাখার প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

বিজ্ঞাপন

শনিবার মাগরিবের নামাজের পর জামিয়া নূরিয়া ইসলামিয়ায় এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংগঠনের ঢাকা মহানগরী সভাপতি মাওলানা হাবিবুল্লাহ মিয়াজির সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি ছিলেন, আন্তর্জাতিক মজলিসে তাহাফফুজে খতমে নবুওয়ত বাংলাদেশের মহাসচিব মাওলানা মুহিউদ্দীন রাব্বানী।

প্রধান অতিথির বক্তব্যে মাওলানা মুহিউদ্দীন রাব্বানী বলেন, খতমে নবুওয়তের আকিদা রক্ষা করা মুসলমানদের ঈমানের অন্যতম ভিত্তি। মহানবী হযরত মুহাম্মদ (সা.)-কে সর্বশেষ নবী হিসেবে বিশ্বাস করা প্রত্যেক মুসলমানের জন্য ফরজ। তার অভিযোগ, কাদিয়ানিরা শেষ নবীর স্বীকৃতি না দিয়ে মুসলমানদের বিভ্রান্ত করার চেষ্টা করছে। এ অবস্থায় খতমে নবুওয়তের আকিদা রক্ষা এবং কাদিয়ানিদের অমুসলিম ঘোষণার দাবিতে আলেম-ওলামা ও সাধারণ মুসল্লিদের ঐক্যবদ্ধ ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।

সভাপতির বক্তব্যে মাওলানা হাবিবুল্লাহ মিয়াজি বলেন, ঢাকা মহানগরীর প্রতিটি ওয়ার্ড ও থানায় খতমে নবুওয়তের বার্তা পৌঁছে দিতে কাজ চলছে। ঈমান ও আকিদা সুরক্ষার এ আন্দোলন জোরদার করতে সংগঠনের সব পর্যায়ের নেতাকর্মীদের সক্রিয় থাকার আহ্বান জানান তিনি।

ঢাকা মহানগরীর যুগ্ম সম্পাদক মাওলানা সুলতান মুহিউদ্দীনের সঞ্চালনায় সম্মেলনে আরও বক্তব্য দেন মাওলানা ইউসুফ সাদিক হাক্কানী, মাওলানা মুজিবুর রহমান হামিদী, মাওলানা এনামুল হক মুসা, মাওলানা সালাহউদ্দীন, মাওলানা রাশেদ বিন নূর, মাওলানা ইলিয়াছ মাদারীপুরী, মাওলানা খন্দকার মুশতাক আহমাদ, মাওলানা আফসার মাহমুদ, মাওলানা আল আমীন ফয়জী, মাওলানা জুবায়ের আহমাদসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতারা।

এ ছাড়া সম্মেলনে আরও উপস্থিত ছিলেন মাওলানা তৌহিদুল ইসলাম, মাওলানা আবুল হাসান কাসেমী, মাওলানা শামসুদ্দীন বড়াইলী, মাওলানা আব্দুল্লাহ আল মাসুদ খান, মাওলানা এহতেশামসুল হক সাখী, মাওলানা সানাউল্লাহ খাঁন, মাওলানা হিফজুর রহমান, মাওলানা জাকির হুসাইন, মাওলানা সাইফুল ইসলাম, মাওলানা আহসান হাবীব, মাওলানা ফখরুল আমীন, মাওলানা রায়হান ফারহাত, মাওলানা মুয়াজ্জম হুসাইন, মাওলানা মাহবুবুল্লাহ, মাওলানা রশীদ আহমাদ, মাওলানা মুতাসিম বিল্লাহ, মাওলানা খলিলুর রহমান, মাওলানা তরিকুল ইসলাম, মাওলানা সাইফুল ইসলাম কালামী, মাওলানা মাসউদুর রহমান, মাস্টার শরিফুল ইসলাম, হাফেজ আবু বকর, মাওলানা ইয়ামিন আজমী, মাওলানা মোবারক হুসাইন শামীম, মাওলানা আ.শ.ম. আল আমীন, মাওলানা আ. কুদ্দুস, খাতীব আ. সালাম, মাওলানা ইরফান বিন রফীক ও মাওলানা ওমর ফারুকসহ অনেকে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন