সড়ক দুর্ঘটনায় জামায়াত নেতা ওবায়দুল হক আহত

সড়ক দুর্ঘটনায় জামায়াত নেতা ওবায়দুল হক আহত

গাইবান্ধা শহরের কালি মন্দিরের সামনে অটো রিকশার সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে জেলা ছাত্রশিবিরের সাবেক সভাপতি ও জামায়াতে ইসলামী গোবিন্দগঞ্জ উপজেলা কর্মপরিষদ সদস্য ওবাইদুল হক, তার স্ত্রী ও আট বছর বয়সী ছেলে গুরুতর আহত হয়েছেন।

বিজ্ঞাপন

শনিবার (১৭ অক্টোবর) বিকেল আনুমানিক ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনায় ওবাইদুল হকের ডান পা থেঁতলে যায়। তার স্ত্রীর মাথায় গুরুতর আঘাত লাগে এবং বাম চোখ মারাত্মকভাবে জখম হয়। তাদের আট বছর বয়সী ছেলের একটি পা ভেঙে যাওয়ার পাশাপাশি মাথায়ও আঘাত লেগেছে।

দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত আহত তিনজনকে উদ্ধার করে গাইবান্ধা হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর তাদের উন্নত চিকিৎসার জন্য রংপুর হাসপাতালে রেফার করা হয়।

এদিকে, ওবাইদুল হক, তার স্ত্রী ও সন্তানের গুরুতর আহত হওয়ার খবরে তাদের পরিবার ও স্বজনদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। আহতদের দ্রুত সুস্থতা কামনা করে পরিবারের পক্ষ থেকে সবার কাছে দোয়া চাওয়া হয়েছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন