২৭ আগস্ট বসছে সংসদের তৃতীয় অধিবেশন

২৭ আগস্ট বসছে সংসদের তৃতীয় অধিবেশন

ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন আগামী ২৭ আগস্ট অনুষ্ঠিত হবে। ওই দিন বিকেল ৩টায় সংসদের বৈঠক বসবে। ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ তাঁর সাংবিধানিক ক্ষমতাবলে এই অধিবেশন আহ্বান করেছেন।

বিজ্ঞাপন

মঙ্গলবার জাতীয় সংসদ সচিবালয়ের সচিব ব্যারিস্টার মো. গোলাম সরওয়ার ভূঁইয়া স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। চলতি সংসদের দ্বিতীয় অধিবেশন গত ১৫ জুলাই শেষ হয়। সংবিধানের বিধান মতে, সংসদের দুটি অধিবেশনের মধ্যবর্তী বিরতি ৬০ দিনের বেশি হবে না।

এদিকে রাষ্ট্রপতি নির্বাচন উপলক্ষে আগামী ২০ আগস্ট মাসে সংসদের একটি বিশেষ বৈঠক অনুষ্ঠিত হবে। ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে পরামর্শক্রমে নির্বাচন কমিশন দু-এক দিনের মধ্যে এ বৈঠক আহ্বান করবে। সংসদের ওই বৈঠকে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) নির্বাচন পরিচালনা করবেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন