পতিত শেখ হাসিনার ১৫ বছরের শাসনামলে বাংলাদেশে সাংবাদিকদের নেতিবাচক ভূমিকা পর্যালোচনা করতে একটি স্বাধীন বিশেষজ্ঞ টিম পাঠাতে জাতিসংঘকে চিঠি দেয়ার সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছেন, আগামী কয়েক দিনের মধ্যে আমরা জাতিসংকে চিঠি দেবে। যাতে তাদের একটি বিশেষজ্ঞ টিম এসে বাংলাদেশের নীতিবাচক সাংবাদিকতার ভূমিকা নিয়ে পর্যালোচনা করেন।
সোমবার ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) আয়োজিত ‘মিট দ্য রিপোর্টার্স’ অনুষ্ঠানে এ তথ্য জানান প্রেস সচিব। এ সময় ডিআরইউ সভাপতি আবু সালেহ আকন, সহসভাপতি গাজী আনোয়ার ও সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল উপস্থিত ছিলেন।
প্রেস সচিব বলেন, আজকে বাংলাদেশে অনেক সাংবাদিক সুশীল সাজেন। তারা গত ১৫ বছরে এই কাজগুলো করেছেন। সাংবাদিকতার কোথায় কোথায় ব্যর্থ হয়েছে, এ বিষয়গুলো আমরা জানতে চাই। তার জন্য জাতিসংঘের কাছে চিঠি দিবো, তারা যেন স্বাধীন বিশেষজ্ঞ এনে আমাদের সাংবাদিকতা কি রকম হয়েছে; তা নিয়ে তারা যেন রিভিউ করে।
এ সময় ২০০৩ সালে আমেরিকার যেসব সাংবাদিক দেশটির সরকারকে ইরাক আক্রমণে প্ররোচিত করেছে, তাদের নিয়ে অনেক লেখালেখি হয়েছে বলে উল্লেখ করেন শফিকুল আলম। তিনি বলেন, এটা ভাবার কারণ নেই যে শুধু বাংলাদেশে হচ্ছে। তখন আমেরিকার অনেক সাংবাদিক চাকরি হারিছেন।
বিগত বছরগুলো সাংবাদিকদের সংগঠনগুলো বিশেষ করে সাংবাদিক ইউনিয়ন সাংবাদিকদের সমস্যা নিয়ে নয়, সাংবাদিক নেতারা পূর্বাচলে প্লট নেয়া নিয়ে ব্যস্ত ছিলেন বলে উল্লেখ করে শফিকুল আলম। তিনি বলেন, তারা আইনশৃঙ্খলা বাহিনীর দালালি ব্যস্ত ছিলেন।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

