রাজধানীতে ভূমিকম্পের জন্য ৪৪৫ আশ্রয়স্থল চিহ্নিত করা হয়েছে

স্টাফ রিপোর্টার

রাজধানীতে ভূমিকম্পের জন্য ৪৪৫ আশ্রয়স্থল চিহ্নিত করা হয়েছে
ফাইল ছবি

ভূমিকম্পের জন্য রাজধানী ঢাকার দুই সিটিতে ৪৪৫ আশ্রয়স্থল চিহ্নিত করা হয়েছে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু।

বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।

বিজ্ঞাপন

মন্ত্রী বলেন, ঢাকা উত্তর-দক্ষিণ মিলিয়ে ৪৪৫ আশ্রয়স্থল চিহ্নিত করা হয়েছে। পাশাপাশি ভূমিকম্প সচেতনতার অংশ হিসেবে শিক্ষা কারিকুলামে বিষয়টি অন্তর্ভুক্ত করার জন্য ভাবছে সরকার। শিক্ষকদেরও প্রশিক্ষণের আওতায় আনা হবে বলে জানান তিনি।

তিনি আরও বলেন, ভূমিকম্প-পরবর্তী পরিস্থিতি নিয়ন্ত্রণে বিভিন্ন সংস্থা থেকে ১ লাখ ৪৫ হাজার স্বেচ্ছাসেবকের খসড়া তালিকা তৈরি হয়েছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন