যুগপৎ আন্দোলনের শরিকদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী

যুগপৎ আন্দোলনের শরিকদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী
ছবি: ভিডিও থেকে নেওয়া

ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে যুগপৎ আন্দোলনে অংশ নেওয়া শরিক রাজনৈতিক দলগুলোর শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠকে বসেছেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সরকার গঠনের পর এই প্রথম যুগপৎ আন্দোলনের শরিকদের নিয়ে আনুষ্ঠানিক বৈঠক করছেন তিনি।

বিজ্ঞাপন

সোমবার রাত সাড়ে ৭টায় রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বৈঠকটি শুরু হয়। প্রধানমন্ত্রীর প্রেস উইং বিষয়টি নিশ্চিত করেছে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, বৈঠকে শুভেচ্ছা বিনিময়ের পাশাপাশি দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, নির্বাচনের আগে জাতীয় সরকার গঠনের বিষয়ে বিএনপির দেওয়া প্রতিশ্রুতি এবং তা বাস্তবায়নের অগ্রগতি নিয়ে আলোচনা হতে পারে।

এ ছাড়া ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে শরিক দলগুলোর মধ্যে আসন বণ্টন নিয়ে যে অসন্তোষ রয়েছে, সেটিও বৈঠকে গুরুত্ব পেতে পারে। একই সঙ্গে যুগপৎ আন্দোলনের লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়নে ভবিষ্যৎ করণীয় নিয়েও নেতারা মতবিনিময় করবেন বলে জানা গেছে।

বৈঠকে ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে যুগপৎ আন্দোলনে অংশ নেওয়া বিভিন্ন জোট ও রাজনৈতিক দলের শীর্ষ নেতারা উপস্থিত রয়েছেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন