অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন মেক্সিকোতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী।
শনিবার নিজের ভেরিফায়েড ফেসবুকে এক পোস্টে তিনি এ শুভেচ্ছা জানান।
পোস্টে মুশফিকুল ফজল আনসারী লেখেন, ‘বর্তমান যিনি গড়েছেন, ভবিষ্যতের পথ দেখাচ্ছেন সাহসের দীপ্তিতে-তাকেই জানাই জন্মদিনের আন্তরিক শুভেচ্ছা, আমাদের গর্ব, নোবেলজয়ী প্রফেসর মুহাম্মদ ইউনূস।’
তিনি আরও লেখেন, ‘তার দূরদৃষ্টি জাগায় আশার আলো, আর শক্তি যোগায় গণতন্ত্র ও মানবিক মর্যাদার নিরন্তর সংগ্রামে।’
এর আগে প্রেস সচিব শফিকুল আলম ড. মুহাম্মদ ইউনূসকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন।
শনিবার প্রথম প্রহরে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে এক পোস্টে শুভেচ্ছা জানান প্রেস সচিব।
পোস্টে শফিকুল আলম বলেন—‘শুভ জন্মদিন স্যার। আপনার সঙ্গে কাজ করা আমার জন্য এক বিরাট সম্মানের।’
প্রসঙ্গত, ড. মুহাম্মদ ইউনূসের ৮৫তম জন্মদিন আজ (শনিবার)। এই দিনে ড. ইউনূসকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন দেশ-বিদেশের বহু ব্যক্তি, সংগঠন ও শুভানুধ্যায়ী।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


