প্রয়াত বিশিষ্ট পরমাণু বিজ্ঞানী অধ্যাপক ড. এম শমশের আলী অত্যন্ত প্রাজ্ঞ মানুষ ছিলেন। বিজ্ঞানের একজন সাধক ছিলেন তিনি। বিজ্ঞানকে খুব সহজ করে সবার সামনে তুলে ধরেছেন। দেশের পদার্থবিজ্ঞান শিক্ষা ও গবেষণার প্রসারে অসামান্য অবদান রেখে গেছেন।
শনিবার প্রেসক্লাবে আবদুন সালাম হলে বৃহত্তর যশোর ডিরেক্টরি কার্যনির্বাহী পরিষদের উদ্যোগে অধ্যাপক ড. এম শমশের আলী স্মরণে আয়োজিত এক সভায় বক্তারা এসব কথা বলেন। আলোচনা সভা শেষে তার রুহের মাগফিরাত কামনা করে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্ট, হাইকোর্ট ডিভিশনের বিচারপতি মো. আব্দুল মান্নান, পরিষদের সাধারণ সম্পাদক হাসানুজ্জামান বিপুল।
শমশের আলীর বর্ণাঢ্য কর্মময় জীবনের বিভিন্ন দিক তুলে বক্তারা আরো বলেন, ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ থেকে প্রকাশিত ‘সায়েন্টিফিক ইন্ডিকেশনস ইন দ্য হলি কুরআন’ বইটির লেখকদের মধ্যে তিনিও একজন। কোরআন এবং বিজ্ঞানের যোগসূত্র নিয়ে এটি একটি অনবদ্য প্রকাশনা। ইসলাম ও বিজ্ঞানের মাঝে কোনো যে বিরোধ নেই, এটি তিনি গবেষণার আলোকে বিশ্লেষণ করেছেন এবং এই সত্য প্রতিষ্ঠায় তিনি সফলও হয়েছেন। তার জীবন ও কর্ম থেকে শিক্ষা নিয়ে আলোকিত মানুষ হিসেবে গড়ে ওঠার জন্য শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান বক্তারা।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


