শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগে নতুন সচিব যোগদান না করা পর্যন্ত এ বিভাগের অতিরিক্ত সচিব (কলেজ) মো. মজিবর রহমান (পরিচিতি নং-৫৬১৯) সচিবের রুটিন দায়িত্ব পালন করবেন।
বিজ্ঞাপন
বৃহস্পতিবার মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব জাবের মো. সোয়াইব স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।
এর আগে নানা অনিয়ম-দুর্নীতির অভিযোগে আন্দোলনের মুখে মঙ্গলবার সিনিয়র সচিব সিদ্দিক জোবায়েরকে প্রত্যাহার করার ঘোষণা দেয় সরকার। পরে বুধবার এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়।
সেখানে বলা হয়, চুক্তিভিত্তিক নিয়োগে থাকা মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সিনিয়র সচিব সিদ্দিক জোবায়েরকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হল।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

