দুর্নীতি দমন কমিশনের (দুদক) সচিব হিসেবে যোগ দিয়েছেন মো. সাইদুর রহমান খান। তিনি বিসিএস প্রশাসন ক্যাডারের ১৭তম ব্যাচের একজন সদস্য।
গত ৩০ জুলাই জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এক প্রজ্ঞাপনের মাধ্যমে তাকে দুদকের সচিব হিসেবে পদায়ন করা হয়। এর আগে তিনি গত ৫ জানুয়ারি থেকে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব হিসেবে দায়িত্ব পালন করেন।
রোববার দুপুরে রাজধানীর সেগুন বাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে সাইদুর রহমান খান সাংবাদিকদের সঙ্গে মুখোমুখি হন। সেখানে তিনি সবার সঙ্গে পরিচিত হন। তিনি দুদকে গণমাধ্যম কর্মীদের সহযোগিতা কামনা করেন।
জানা গেছে, তার গ্রামের বাড়ি রাজশাহী জেলায়। শিক্ষা জীবনে তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি সাহিত্যে অনার্স ও মাস্টার্স ডিগ্রি এবং শিক্ষায় এম এ ডিগ্রি অর্জন করেন। পরবর্তীতে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং লন্ডনের গ্রীনউইচ ইউনিভারসিটি থেকে উচ্চতর ডিগ্রি লাভ করেন।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


