জুলাই গণঅভ্যুত্থান অনুষ্ঠানে কলরবের মনোমুগ্ধকর পরিবেশনা

জুলাই গণঅভ্যুত্থান অনুষ্ঠানে কলরবের মনোমুগ্ধকর পরিবেশনা

‘জুলাই গণঅভ্যুত্থান উদযাপন অনুষ্ঠান’-এ ইসলামি সাংস্কৃতিক সংগঠন কলরব শিল্পী গোষ্ঠী আজকের আয়োজনে পরিবেশনা শুরু করে বিখ্যাত হামদ ‘তোমার কুদরতি পায়ে’ দিয়ে। গানের গভীর আধ্যাত্মিকতা ও সুর দর্শকদের মধ্যে এক অন্যরকম পরিবেশ তৈরি করে।

বিজ্ঞাপন

মঙ্গলবার রাজধানীর মানিক মিয়া এভিনিউতে পরিবেশনার শেষ অংশে কলরব তুলে ধরে রাজনৈতিক ব্যঙ্গাত্মক ও সামাজিক বাস্তবতাভিত্তিক গান ‘দিল্লী না ঢাকা?’—যা শ্রোতাদের মধ্যে অন্যরকম সাড়া ফেলে। গানটি বিদ্যমান বাস্তবতার সঙ্গে যুক্ত করে সাম্প্রতিক অভ্যুত্থানের প্রেক্ষাপটকে, আর তাৎপর্যপূর্ণভাবে প্রশ্ন তোলে দেশপ্রেম, আত্মমর্যাদা ও নেতৃত্বের ভবিষ্যৎ দিকনির্দেশনা নিয়ে।

কলরবের পরিবেশনা শেষে এখন মঞ্চে চলছে নামাজের সংক্ষিপ্ত বিরতি। আয়োজকরা জানিয়েছেন, এ বিরতির পরপরই আবার শুরু হবে। সেখানে গান পরিবাশনা করবেন নাহিদ ও তার দল। অনুষ্ঠানসূচির পরবর্তী অংশ, যেখানে থাকবে ‘জুলাই ঘোষণা পত্র’ পাঠ ও আলোচিত ড্রোন ড্রামা ‘Do You Miss Me?’।

অনুষ্ঠানস্থলে এখনো বিপুল সংখ্যক মানুষ অপেক্ষায় রয়েছেন, পরিবেশ রয়ে গেছে শান্ত, ভাবগম্ভীর এবং সম্মিলিত প্রত্যাশায় পরিপূর্ণ। আয়োজকদের মতে, নামাজের এই বিরতিও অনুষ্ঠানটির মূল আত্মারই একটি অংশ—যেখানে স্মরণ, আত্মবিশ্বাস ও নৈতিকতার মিশ্রণ রয়েছে একই সূত্রে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন