আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

ফেসবুক পোস্টে শায়খ আহমাদুল্লাহ

ফিটনেসবিহীন গাড়ি ও আইন না মানাই সড়ক দুর্ঘটনার কারণ

আমার দেশ অনলাইন

ফিটনেসবিহীন গাড়ি ও আইন না মানাই সড়ক দুর্ঘটনার কারণ

সড়ক দুর্ঘটনা এড়াতে সরকার, বাস-মালিক, চালকসহ সবাইকে সতর্ক হওয়ার আহ্বান জানিয়েছেন ইসলামি আলোচক আস-সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়খ আহমাদুল্লাহ। তিনি বলেন, ফিটনেসবিহীন গাড়ি ও আইন না মানাই সড়ক দুর্ঘটনার কারণ।

শনিবার (১৪ মার্চ) নিজের ভেরিফায়েড পেজে দেওয়া এক পোস্টে খুলনা–মোংলা মহাসড়কে সম্প্রতি ঘটে যাওয়া মর্মান্তিক সড়ক দুর্ঘটনার কথা উল্লেখ করে এ আহ্বান জানান শায়খ আহমাদুল্লাহ।

বিজ্ঞাপন

উল্লেখ্য, গত বৃহস্পতিবার (১২ মার্চ) বিকেলে বাগেরহাটের রামপাল উপজেলার বেলাই ব্রিজ এলাকায় খুলনা-মোংলা মহাসড়কে নৌবাহিনীর স্টাফ বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে ১৪ জন নিহত হন। নিহত ব্যক্তিরা সবাই মাইক্রোবাসের আরোহী। খুলনার কয়রা থেকে বিয়ের আনুষ্ঠানিকতা শেষে কনে-বরসহ ওই আরোহীরা মোংলা ফিরছিলেন।

পোস্টে শায়খ আহমাদুল্লাহ বলেন, যুদ্ধ কবলিত দেশ ছাড়া একসাথে একই পরিবারের ৯ জন সহ ১৪ জন মানুষের মৃত্যু সচরাচর ঘটে না। আমরা যখন রাস্তায় বের হই, যুদ্ধের ময়দানের মত জীবনের শঙ্কা নিয়েই বের হই। ফিটনেসবিহীন গাড়ি, প্রশিক্ষণহীন চালক, ট্রাফিক আইন উপেক্ষা আর ভাঙাচোরা রাস্তার প্রতিটি মোড় যেন একেকটি মৃত্যুকূপ। সরকার, বাস-মালিক, চালক থেকে শুরু করে আমরা সবাই যদি সতর্ক না হই, ট্রাফিক আইন না মানি, সবাই যদি নিজেদের দায়িত্বটা পালন না করি, তবে এই রকম নির্মম মৃত্যু আমাদের নিয়মিত দেখে যেতে হবে।

সড়কে সুশাসন বিলাসিতা নয় বরং জীবনরক্ষার অপরিহার্য শর্ত উল্লেখ করে আস-সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান বলেন, সড়কে যদি সুশাসন নিশ্চিত করা না যায়, তবে বিয়ের যাত্রা হোক কিংবা ঈদের আনন্দভ্রমণ, যে কোনো যাত্রাই মুহূর্তে শেষযাত্রায় পরিণত হতে পারে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...