চরমোনাইয়ের মাহফিলের তারিখ পরিবর্তন

চরমোনাইয়ের মাহফিলের তারিখ পরিবর্তন
চরমোনাইয়ের মাহফিল।

প্রতিকূল আবহাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে চরমোনাই অগ্রহায়ণ মাহফিলের পূর্বনির্ধারিত তারিখ পরিবর্তন করা হয়েছে। শনিবার বাংলাদেশ মুজাহিদ কমিটির কেন্দ্রীয় উচ্চপর্যায়ের এক বৈঠকে এ সিদ্ধান্ত গৃহীত হয়। বিষয়টি নিশ্চিত করেছেন সংগঠনের সেক্রেটারি জেনারেল অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, পরিবর্তিত তারিখে আগামী ১২, ১৩ ও ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ—মোতাবেক ২৭, ২৮ ও ২৯ নভেম্বর (শুক্র, শনি ও রোববার) এই মাহফিল অনুষ্ঠিত হবে।

বিজ্ঞাপন

মাহফিলে অংশগ্রহণে আগ্রহী সকল মুসল্লি, মুরিদান ও সংশ্লিষ্টদের পরিবর্তিত তারিখ অনুযায়ী প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণের জন্য বাংলাদেশ মুজাহিদ কমিটির পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...