আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

মার্চে ৪৭ নারী হত্যা, ধর্ষণ ৫৭: মহিলা পরিষদ

স্টাফ রিপোর্টার

মার্চে ৪৭ নারী হত্যা, ধর্ষণ ৫৭: মহিলা পরিষদ

দেশে চলতি মার্চ মাসে ৪৭ জন নারী ও কন্যাশিশুকে হত্যা করা হয়েছে। এ মাসে ধর্ষণের শিকার হয়েছে ৫৭ জন। বাংলাদেশ মহিলা পরিষদের নারী ও কন্যা নির্যাতন-বিষয়ক মাসিক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

১৫টি জাতীয় দৈনিক পত্রিকায় প্রকাশিত প্রতিবেদনের ভিত্তিতে প্রতি মাসে এ প্রতিবেদন তৈরি করে মহিলা পরিষদ। মঙ্গলবার মার্চ মাসের প্রতিবেদন প্রকাশ করা হয়েছে।

বিজ্ঞাপন

সংগঠনের সাধারণ সম্পাদক মালেকা বানু স্বাক্ষরিত প্রতিবেদনে বলা হয়েছে, মার্চ মাসে ১৯০ জন নারী ও কন্যা (যাদের বয়স ১৮ বছরের কম) নির্যাতনের শিকার হয়েছে। ৩৫ জন কন্যাসহ মোট ৫৭ জন ধর্ষণের শিকার হয়েছে। এর মধ্যে ১৪ জন দলবদ্ধ ধর্ষণের শিকার হয়েছে। ধর্ষণের পরে হত্যার শিকার হয়েছে পাঁচজন। এ ছাড়াও ছয়জনকে ধর্ষণের চেষ্টা করা হয়েছে। যৌন সহিংসতার শিকার হয়েছে ১২ জন। বিভিন্ন কারণে আটজন কন্যাসহ মোট ৪৭ জন নারী হত্যার শিকার হয়েছে। এ ছাড়া ১৭ জনের রহস্যজনক মৃত্যু হয়েছে।

সংগঠনটির তথ্য বলছে, মার্চে অ্যাসিড দগ্ধের শিকার হয়েছে একজন নারী। অগ্নিদগ্ধ হয়েছে তিনজন। এর মধ্যে অগ্নিদগ্ধের কারণে মৃত্যু হয়েছে একজনের। যৌতুকের কারণে নির্যাতনের শিকার হয়েছে পাঁচজন। এর মধ্যে যৌতুকের কারণে হত্যার শিকার হয়েছে তিনজন। পারিবারিক সহিংসতায় শারীরিক নির্যাতনের শিকার হয়েছে দুজন। গৃহকর্মী হত্যার ঘটনা ঘটেছে একটি। মার্চে ১৪ জন নারী ও কন্যার আত্মহত্যার ঘটনা ঘটেছে। এর মধ্যে আত্মহত্যার প্ররোচনার শিকার পাঁচজন। এ ছাড়াও আত্মহত্যার চেষ্টা করেছে একজন। দুজন কন্যাসহ পাঁচজন অপহরণচেষ্টার শিকার হয়েছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...