এপ্রিলের তিন সপ্তাহে এলো ২৩৩ কোটি ডলার রেমিট্যান্স

আমার দেশ অনলাইন

এপ্রিলের তিন সপ্তাহে এলো ২৩৩ কোটি ডলার রেমিট্যান্স

চলতি মাসের প্রথম ২১ দিনে দেশে রেমিট্যান্স এসেছে ২৩৩ কোটি ২০ লাখ মার্কিন ডলার। এই হিসাবে গড়ে প্রতিদিন রেমিট্যান্স এসেছে ১১ কোটি ১০ লাখ ডলার।

বুধবার (২২ এপ্রিল) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান তথ্য জানিয়েছেন।

বিজ্ঞাপন

তিনি বলেন, চলতি এপ্রিল মাসের প্রথম ২১ দিনে দেশে রেমিট্যান্স এসেছে ২৩৩ কোটি ২০ লাখ ডলার। গত বছরের একই সময়ে এসেছিল ১৯৬ কোটি ৬০ লাখ ডলার। অর্থাৎ বছর ব্যবধানে রেমিট্যান্স প্রবাহ বেড়েছে।

চলতি অর্থবছরের জুলাই থেকে ২১ এপ্রিল পর্যন্ত দেশে রেমিট্যান্স এসেছে ২ হাজার ৮৫৪ কোটি ডলার। বছর ব্যবধানে যা বেড়েছে ২০ দশমিক ২০ শতাংশ।

এর আগে গত মার্চে রেমিট্যান্স এসেছে ৩৭৫ কোটি ৫০ লাখ ৫০ হাজার মার্কিন ডলার। যা দেশের ইতিহাসে যে কোনো এক মাসের সর্বোচ্চ।

গত ফেব্রুয়ারি ও জানুয়ারি মাসে যথাক্রমে রেমিট্যান্স এসেছে ৩০২ কোটি ৭ লাখ ৬০ হাজার ও ৩১৭ কোটি ৯ লাখ ৪০ হাজার মার্কিন ডলার। গত ডিসেম্বরে রেমিট্যান্স এসেছিল ৩২২ কোটি ৬৭ লাখ ডলার; নভেম্বরে এসেছিল ২৮৮ কোটি ৯৫ লাখ ২০ হাজার ডলার রেমিট্যান্স।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...