চকবাজারে বাণিজ্যিক ভবনে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৫ ইউনিট

চকবাজারে বাণিজ্যিক ভবনে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৫ ইউনিট

রাজধানীর চকবাজারে মনজুর খান প্লাজার ছয়তলার একটি দোকানে আগুন লেগেছে। সোমবার (১২ অক্টোবর) বিকেলে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর কাজ শুরু করে। তাৎক্ষণিকভাবে আগুনের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

ফায়ার সার্ভিস কর্মকর্তা তালহা বিন জসিম জানান, সোমবার বিকেল ৫টা ২ মিনিটে মনজুর খান প্লাজার ছয়তলার একটি দোকানে আগুনের সূত্রপাত হয়। ৫টা ৪ মিনিটে ফায়ার সার্ভিসে আগুন লাগার খবর আসে। এরপর কর্মীরা ঘটনাস্থলের উদ্দেশে রওনা হন। বিকেল ৫টা ২২ মিনিটে সেখানে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করেন তাঁরা।

বিজ্ঞাপন

চকবাজারের ছোট কাটারায় এসি মসজিদের পাশে মনজুর খান প্লাজার অবস্থান। ফায়ার সার্ভিস স্টেশন থেকে ভবনটির দূরত্ব প্রায় দুই কিলোমিটার।

আগুনে দোকানের কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। এ ঘটনায় হতাহতের খবরও পাওয়া যায়নি।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন