ব্যাংককে ড. মুহাম্মদ ইউনূস-হরিণী আমারাসুরিয়া বৈঠক

ব্যাংককে ড. মুহাম্মদ ইউনূস-হরিণী আমারাসুরিয়া বৈঠক

বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেছেন শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী হরিণী আমারাসুরিয়া।

শুক্রবার থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে বঙ্গোপসাগরীয় অঞ্চলের দেশগুলোর জোট বিমসটেক ষষ্ঠ শীর্ষ সম্মেলনের ফাঁকে অনুষ্ঠিত এই বৈঠকের বিষয়টি নিশ্চিত করেছে প্রধান উপদেষ্টার দপ্তর।

বিজ্ঞাপন

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে বৈঠকের ছবি প্রকাশ পায়। বৈঠকে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয় এবং আঞ্চলিক সহযোগিতা আরও জোরদার করার বিষয়ে আলোচনা হয়।

এর আগে, একই সম্মেলনের ফাঁকে ড. ইউনূস ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং ভুটানের প্রধানমন্ত্রী দাশো শেরিং টোবগের সঙ্গেও বৈঠক করেন।

এমএস

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন