আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

সেনাবাহিনীর উচ্চ ৬ পদে রদবদল

স্টাফ রিপোর্টার

সেনাবাহিনীর উচ্চ ৬ পদে রদবদল
বদলি হওয়া সেনা কর্মকর্তারা

সেনাবাহিনীর উচ্চ পদে আরো ৬ সেনা কর্মকর্তাকে বদলি করা হয়েছে। বৃহস্পতিবার সেনা সদর থেকে এই আদেশ জারি করা হয়। সেনাবাহিনীর একটি সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। গত ২২ ফেব্রুয়ারি ৬ জন কর্মকর্তাকে বদলির পর এবার আরো ৬ কর্মকর্তাকে বদলি করা হলো।

বদলি হওয়া সেনা কর্মকর্তারা হলেন, জাতীয় প্রতিরক্ষা কলেজের কমান্ড্যান্ট লে. জেনারেল মোহাম্মদ শাহীনুল হককে কোয়ার্টার মাস্টার জেনারেল, কোয়ার্টার মাস্টার জেনারেল লে. জেনারেল মো. ফয়জুর রহমানকে জাতীয় প্রতিরক্ষা কলেজের কমান্ড্যান্ট, মেলিটারি ইনস্টিটিউট অফ সাইন্স অ্যান্ড টেকনোলিজির কমান্ড্যান্ট মেজর জেনারেল নাসিম পারভেজকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে, ১৯ পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল মোহাম্মদ হোসাইন আল মোরশেদকে এ্যাডজুট্যান্ট জেনারেল (এজি), সেনা সদরের

বিজ্ঞাপন

এ্যাডজুট্যান্ট জেনারেল মেজর জেনারেল হাকিমুজ্জামানকে মেলিটারি ইনস্টিটিউট অফ সাইন্স অ্যান্ড টেকনোলিজির কমান্ড্যান্ট এবং ৬৬ পদাতিক ডিভিশন জিওসি মেজর জেনারেল মো. কামরুল হাসানকে ঢাকা সেনানিবাসের লজেস্টিক এরিয়ায় বদলি করা হয়েছে।

এর আগে গত ২২ ফেব্রুয়ারি ৬ সেনা কর্মকর্তাকে বদলি করা হয়। বদলিতে চিফ অব জেনারেল স্টাফ বা সিজিএস পদে নিয়োগ পেয়েছেন লেফটেন্যান্ট জেনারেল মাইনুর রহমান। সশস্ত্র বাহিনী বিভাগের বর্তমান প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল এস এম কামরুল হাসানকে রাষ্ট্রদূত করে পররাষ্ট্র মন্ত্রণালয়ে বদলি করা হয়। এই পদে আসেন মেজর জেনারেল মীর মুশফিকুর রহমান।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন